Tuesday, June 23, 2026

যুবককে শুঁড়ে করে তুলে চলল হাতি, আতঙ্কেই আধমরা যুবক!

Date:

Share post:

কথায় আছে রাখে হরি মারে কে। হাতি তাড়াতে গিয়েছিলেন এক যুবক। তাকে পাল্টা শুঁড়ে করে তুলে রাস্তায় ধারে ফেলল বুনো হাতি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুন : ই-রিকশর চাকায় ওড়না আটকে ধড় থেকে ছিন্ন মুণ্ড

শনিবার রাতে কিলকট চা বাগানের মূর্তি লাইনে হানা দেয় একটি বুনো হাতি। সেই হাতি তাড়ানোর জন্য একজোট হন স্থানীয়রা সেই দলে ছিলেন বছর ১৮ সুনীল মুন্ডা। ঘটনাচক্রে তিনি হাতির সামনে পড়ে যান এবং তারপরই তাঁকে শুঁড়ে করে পেঁচিয়ে ধরে চলতে শুরু করে হাতিটি। প্রায় একশো মিটার যাওয়ার পর যুবককে রাস্তার পাশে ফেলে রেখে যায় হাতিটি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে খুনিয়া রেঞ্জের কর্মীরা। যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মাল হাসপাতালে। প্রসঙ্গত গত বছরই একই ধরনের ঘটনা ঘটেছিল খেরকাটা চাবাগানে। একটি শিশুকে ঘরের ভেতর থেকে এইভাবে সুরে করে তুলে উঠোনে এসে গিয়েছিল হাতি। খুনিয়া রেঞ্জের রেঞ্জার জানিয়েছেন, এই ঘটনা প্রমাণ করে যে পশুদের মানবিকতা আছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...