Saturday, April 4, 2026

অতৃপ্তি থেকেই দল বদল করছেন অনেকে, দাবি ফিরহাদের

Date:

Share post:

নানা কিছু পাওয়ার পরেও অতৃপ্তি রয়েছে যাঁদের, তাঁরাই বিজেপির দিকে ঝুঁকছেন। এমনটাই দাবি করলেন তৃণমূলের প্রদেশ নেতা তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার শিলিগুড়ি পুরসভার উদ্যোগে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

আরও পড়ুন : অল-আউট ঝাঁপাচ্ছেন তৃণমূল নেত্রী! ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা মমতার

পুরমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই তিনি কাউন্সিলর থেকে এমএলএ, এমএলএ থেকে মন্ত্রী হতে পেরেছি। কিন্তু, মাথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত সরালে ববি হাকিমকে কেউ তত গুরুত্ব দেবে না।

শুভেন্দু অধিকারি, মিহির গোস্বামীর প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম জানান, অনেকের নানা পদ, ক্ষমতা থাকার পরেও অতৃপ্তি রয়েছে। তাই তাঁরা নানা দলে নাম লেখাতে চেষ্টা করছেন। তাতে দলের সংগঠনে প্রভাব পড়বে না বলে মন্তব্য ফিরহাদের।

তাঁকে প্রশ্ন করা হয়, সিপিএমকে অক্সিজেন দিতেই কি অশোক ভট্টাচার্যের অনুরোধে তিনি শিলিগুড়ি এসেছেন? প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন এটা পুরমন্ত্রী ও পুরসভার প্রশাসনিক বিষয়।

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...