Tuesday, April 7, 2026

৫০০ কোটির মালিক কনট্রাক্টর দিয়ে হোর্ডিং লাগিয়ে নিজেকে মহাপুরুষ ভাবছে, কটাক্ষ কল্যাণের

Date:

Share post:

“নিজেকে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বলে জাহির করলাম, তাতে কিছু হয় না। আমার হয়ত ৫০০ কোটি, হাজার কোটি টাকা আছে, কনট্রাক্টর দিয়ে হোর্ডিং লাগিয়ে দিতে পারি, তাতেও কিছু হবে না। দুর্নীতিতে অভিযুক্তরা বিজেপিতে গেলে কি গঙ্গাজলে পবিত্র হয়ে যাবে?” শ্রীরামপুর গান্ধী ময়দানে তৃণমূল কর্মী সম্মেলনে নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “অমুক চলে গিয়েছে, তমুক চলে গিয়েছে, যাক না। কিচ্ছু এসে যায় না। শুধু নজর রাখুন, যাঁরা দলের মধ্যে থেকে দিনের বেলা তৃণমূল আর রাতে বিজেপির সঙ্গে হাত মেলাবে, তাঁদের ছাড়বেন না। গোপনে যাঁরা আঁতাত করবে, তাদের ছাড়বেন না। একটাই ফ্লেক্স থাকবে, যাতে মমতা বন্দোপাধ্যায়ের ছবি থাকবে। আর আমরা দিদির সৈনিক। অনেকে অনেক কৃতিত্ব দাবি করছে ভবিষ্যৎ সব উত্তর দেবে।”

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আরও বলেন, “মানুষ কিছু ভোলে না, মনে রাখে। কে কার জন্য এগিয়েছে, কে কোথায় বেনিফিট পেয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করছে, সময় মতো কিন্তু তার উত্তর দিয়ে দেবে।”

আরও পড়ুন- রাতের অন্ধকার নয়, দিনের আলোয় শুভেন্দুর “পাড়ায়” তৃণমূলের মিছিল, মমতা-অভিষেকের পোস্টারে ছয়লাপ

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...