Saturday, June 27, 2026

একুশের পর ভ্যানিশ, দিলীপও ধরবেন তৃণমূলের ঝাণ্ডা! কটাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

“একুশের বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে আর রাজ্যে দেখা যাবে না। তাঁকে হয়তো আবার কোনও সীমান্ত এলাকায় দেখা যাবে। দিলীপ ঘোষকেও মেদিনীপুরে এসে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে।” আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির ধবাবেড়িয়াতে তৃণমূলের সভা থেকে রাজ্য বিজেপি সভাপতিকে বেনজির আক্রমণ মন্ত্রী ব্রাত্য বসুর।

এখানেই শেষ নয়। রাজ্য বিজেপি নেতৃত্বের উপর কেন্দ্রীয় নেতৃত্বের কোনও ভরসা নেই বলেই, তাঁদেরকে তৃণমূল থেকে নেতা নিতে হচ্ছে বলেও কটাক্ষ করতে শোনা যায় ব্রাত্য বসুকে।

অন্যদিকে ব্রাত্য নাম না করে শুভেন্দু অধিকারীকেও বার্তা দেন। তাঁর কথায়, “অনুগামী এক জনেরই হতে হবে। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।।” কাঁথির ধবাবেড়িয়ার সভায় প্রায় ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। ব্রাত্য বসুর সভায় বক্তা হিসেবে ছিলেন নির্বেদ রায়ও।

এদিন বিজেপি থেকে প্রায় ৭০০ কর্মী তৃণমূলে যোগদান করেন বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “আমাদের অনেক নেতা, কর্মী বিজেপিতে যেতে পারেন। কিন্ত আসল কর্মীরা ওখান থেকে চলে আসছে। তাই মাথা চলে গেলেও, ধড় থেকে যাবে।”

আরও পড়ুন- ৫০০ কোটির মালিক কনট্রাক্টর দিয়ে হোর্ডিং লাগিয়ে নিজেকে মহাপুরুষ ভাবছে, কটাক্ষ কল্যাণের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...