Monday, April 13, 2026

মহিলা-ভোটারদের কাছে টানতে ১২ ডিসেম্বর থেকে পথে তৃণমূলের বঙ্গজননী বাহিনী

Date:

Share post:

রাজ্যের মোট ভোটারের ৪৯% মহিলা। সংখ্যার নিরিখে এই সংখ্যা প্রায় ৩ কোটি ৫১ লক্ষের মতো।

একুশের নির্বাচনে তাই তৃণমূলের পাখির চোখ মহিলা ভোটাররা। দলের বক্তব্য, মহিলা ভোটাররাই ব্যবধান গড়ে দিতে পারেন৷ তাই মহিলা ভোটারদের সঙ্গে আনতে এবার আগে থেকেই নেমে পড়ছে তৃণমূল। তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পথে নামছে আগামী ১২ ডিসেম্বর থেকে।

আরও পড়ুন : গুণ্ডা! অভিষেক-দিলীপ দ্বৈরথ আদালতের পথেই এগোচ্ছে

মহিলা ভোটারদের আলাদা বার্তা দিতে তৈরি হয়েছে তৃণমূলের নতুন স্লোগান, “উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে”। মহিলা-ভোটারদের সংখ্যাগরিষ্ঠ অংশকে দিদির পথে আনার দায়িত্ব তৃণমূলের বঙ্গজননী বাহিনীর। হাওড়ায় তারা প্রথম সভা করবে ১২ ডিসেম্বর। এরপর সভা হবে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়াতেও।

বঙ্গজননী বাহিনী প্রচারে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা তুলে ধরবে। বলবে স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও৷ কারন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে পরিবারের সব থেকে বেশি বয়সী মহিলার নামে।
বঙ্গজননী বাহিনী প্রচারে আনবে, ২০১৬-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৪৫ শতাংশ আসনে প্রার্থী করেছিলেন মহিলাদের৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৪১ শতাংশ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...