Thursday, June 18, 2026

কৃষক নাকি মোদির পুঁজিপতি বন্ধু, আপনি কার পাশে? প্রশ্ন ছুঁড়লেন রাহুল

Date:

Share post:

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে দেশের কৃষক সম্প্রদায়। নয়া এই আইন প্রত্যাহারের দাবিতে চলছে ধর্না প্রদর্শন। প্রচন্ড শীতকে উপেক্ষা করে দিল্লি হরিয়ানা বর্ডারের কাছে জড়ো হয়েছেন হাজার হাজার কৃষক। যা ঘুম ছুটিয়ে দিয়েছে মোদি সরকারের। অমিত শাহের সমস্ত শর্তকে ছুড়ে ফেলে দিয়ে কৃষকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ছ’মাসের রসদ সঙ্গে রয়েছে তাদের। সুতরাং আন্দোলন থেকে পিছু হটার প্রশ্নই ওঠে না। পাশাপাশি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে দেশের সমস্ত বিরোধী দল। এরই মাঝে সোমবার দেশবাসীর উদ্দেশ্যে এক প্রশ্ন ছুড়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বললেন ‘সত্য অসত্য লড়াইয়ে আপনি কার পাশে?’

সোমবার এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, কৃষকরাই হলেন দেশের শক্তি। প্রশ্ন ওঠে, আজ তাঁরা রাস্তায় নেমেছেন কেন?‌ হাজার কিলোমিটার পথ পেরিয়ে তাঁরা কেন দিল্লিতে আসছেন?‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন, নয়া কৃষি আইন কৃষকদের ভালোর জন্যেই। যদি তাই হয়, তাহলে কৃষকরা ক্ষোভে ফুঁসছেন কেন?‌ চাষীরা খুশি নন কেন?‌ আসলে এই আইন নরেন্দ্র মোদির পুঁজিপতি বন্ধুদের জন্য। এখন ঠিক করতে হবে, আমাদের কাদের পাশে দাঁড়াতে হবে!‌ অন্নদাতা কৃষক নাকি প্রধানমন্ত্রীর পুঁজিপতি বন্ধু।

আরও পড়ুন:মহিলা-ভোটারদের কাছে টানতে ১২ ডিসেম্বর থেকে পথে তৃণমূলের বঙ্গজননী বাহিনী

পাশাপাশি তিনি আরও বলেন, নয়া এই আইন নরেন্দ্র মোদির তিন বন্ধুর জন্য। এই আইন কৃষকদের থেকে চুরি করবার আইন। আর সেই কারণেই আমাদের সকলে মিলে একজোট হতে হবে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ কংগ্রেস নেতৃত্ব সকলকে এগিয়ে এসে ওনাদের পাশে দাঁড়াতে হবে।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরো বলেন, দেশের কৃষকরা এই কালো আইনের বিরুদ্ধে প্রচণ্ড ঠান্ডায় নিজের ঘর ক্ষেত ছেড়ে দিল্লি পর্যন্ত এসে পৌঁছেছে। সত্য ও অসত্যের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনি কার পাশে? অন্নদাতা কৃষক নাকি প্রধানমন্ত্রীর পুঁজিপতি বন্ধু?

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...