Thursday, June 18, 2026

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু ‘দুয়ারে সরকার’ কর্মসূচি

Date:

Share post:

বাংলা জুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্যের প্রতিটি জেলায় প্রত্যেকটি ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন, “মোট ৪টি রাউন্ডে ২০ হাজার শিবিরের মাধ্যমে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি হতে চলেছে। এই কর্মসূচিতে সরকারের মোট ১১টি প্রকল্প রাখা হয়েছে ।”

আরও পড়ুন : মহিলা-ভোটারদের কাছে টানতে ১২ ডিসেম্বর থেকে পথে তৃণমূলের বঙ্গজননী বাহিনী

এই কর্মসূচির আওতায় সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে ১১টি স্কিমের কথা রাজ্যের তরফে বিবৃতি দিয়েও জানানো হয়েছে। এই স্কিমগুলি হলো –

◾স্বাস্থ্যসাথী,
◾কাস্ট সার্টিফিকেট,
◾জয় জহর,
◾তপশিলি বন্ধু,
◾খাদ্যসাথী (শুধুমাত্র যে সমস্ত রেশন কার্ডের কোনও সংশোধন দরকার, সেই কাজগুলো করা হবে),
◾শিক্ষাশ্রী,
◾ঐক্যশ্রী,
◾কন্যাশ্রী,
◾রূপশ্রী,
◾কৃষক বন্ধু এবং
◾১০০ দিনের কাজ।

এই কর্মসূচি নিয়ে সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্স করা হয়৷ রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা অংশ নেন। ভিডিও কনফারেন্সে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “১১টি স্কিম ছাড়া আরও কোনও বিষয়ে কোনও অভিযোগ থাকলেও বলা যাবে ক্যাম্পে। সব তথ্য পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে মনিটরিং করা হবে ।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বাঁকুড়া খাতড়ার প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন এই “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্প।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...