Saturday, April 4, 2026

বায়ো-বাবলে ক্রিকেট খেলতে প্রস্তুত সিএবি, বোর্ডকে চিঠি অভিষেক ডালমিয়ার

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেট শুরু করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। নিউ নর্মাল এই দুনিয়াতে নিউ নর্মালের পথে বিসিসিআই। দেশ জুড়ে এই করোনার মাঝেই, ঘরোয়া ক্রিকেট শুরু করতে চান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার সমস্ত ক্রিকেট অ‍্যাসোসিয়েশন গুলোকে চিঠি পাঠায় বিসিসিআই। সেখানে বলা হয়, দেশের ৬ টি জায়গাতে ডিসেম্বর থেকে মার্চ মধ‍্যে বায়ো- বাবল তৈরি করে টুর্নামেন্ট শুরু করতে চায় ভারতী বোর্ড। এরপাশাপাশি আরও বলা হয় , শুধুমাত্র রনজি ট্রফি এবং সৈয়াদ মুস্তাক আলি টি-২০ শুরু করতে পারে বোর্ড। বোর্ডের এই চিঠির উত্তরে ইতিবাচক মনোভাব বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির।

ইতিমধ‍্যেই বায়ো-বাবলের মাধ‍্যমে সিএবিতে শুরু হয়ে গিয়েছে বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জ। তাই বিসিসিআই বায়ো-বাবলের মধ‍্যমে টুর্নামেন্ট শুরু করলে কোন অসুবিধা হবে না সিএবির, এমনটাই মনে করছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর অভিযোগ অস্ট্রেলিয়ার চ‍্যানেল সেভেনের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...