Sunday, June 14, 2026

বেনজির! বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত জানেন?

Date:

Share post:

ফের মধ্যবিত্তের হেঁসেলে আগুন। আগুন রান্নার গ্যাস।

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার দাম বৃদ্ধি কার্যত নজিরবিহীন। আজ, বুধবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। যা গতমাসের থেকে ৫০ টাকা বেশি। প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সেই হিসেব মতো পয়লা ডিসেম্বর জানানো হয় গৃহস্থের রান্নার গ্যাসের দাম বাড়ছে না। কিন্তু একদিনের মাথায় সেই সিদ্ধান্ত বদলে ৫০ টাকা বাড়ানো হল দাম।

আরও পড়ুন:দিল্লির সীমানা ঘিরে রেখেছেন কৃষকরা, কাল বৈঠকের দিকে নজর সব পক্ষের

এদিকে, করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পড়বে অনেকেই কাজ হারিয়েছে। মধ্যবিত্তের ঘরে ঘরে আর্থিক সংকট। বাজারে গেলে আলু-পিঁয়াজ-সব্জি কিনতে হাতে লাগছে ছেঁকা। তার মধ্যে এভাবে রান্নার গ্যাসের দাম বাড়ায় কপালে ভাঁজ সাধারণ মানুষের।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...