Monday, April 13, 2026

অভিষেকের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য, সৌমিত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের 

Date:

Share post:

সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে কোচবিহার থানায় এইআইআর করল তৃণমূল। অভিযোগ, কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলেছেন সৌমিত্র খাঁ। তাই তাঁরা থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। সেই মতো তৃণমূল যুব কংগ্রেসের রাকেশ চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল কোচবিহার কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে আইনি প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার কোচবিহারে সৌমিত্র খাঁ দলীয় কর্মসূচিতে যোগ দেন। সেখানেই তিনি অবিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে তৃণমূল যুব কংগ্রেসের অভিযোগ। তার পরেই জেলার তৃণমূল যুব সভাপতি থানায় অভিযোগের সিদ্ধান্ত নেন। অভিযোগ হয়েছে জানার পরে বিজেপির নেতা সৌমিত্র খাঁ জানান, যাঁরা অভিযোগ করেছে তাঁরা বাচ্চা ছেলে। এবং অভিষেকের নির্দেশেই সে কাজ করেছে বলে তাঁর অনুমান। তিনি জানান, তাঁরা উকিলের কাছে হলফনামা সই করে মামলা লড়ার জন্য প্রস্তুতি নিয়েই বার হয়েছেন।

আরও পড়ুন- শুভেন্দু-অভিষেক বৈঠক, সৌগত জানালেন, ‘সব মিটে গিয়েছে’

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...