Monday, April 13, 2026

তৃতীয় একদিনের ম‍্যাচে জয় ভারতের, ১৩ রানে হারালো অস্ট্রেলিয়াকে

Date:

Share post:

তৃতীয় একদিনের ম‍্যাচে জয় পেল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ রানে জিতল বিরাট কোহলির দল। এই জয়ের ফলে হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচল টিম ইন্ডিয়া।

বুধবার ক‍্যানব‍্যেরায় তৃতীয় একদিনের ম‍্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামে ভারত। তিন ম‍্যাচের সিরিজে আগেই ২-০ এগিয়ে থাকার কারনে সিরিজ পকেটে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া। তাই বুধবারের ম‍্যাচ ছিল ভারতের কাছে মুখ লজ্জার হাত থেকে বাঁচার লড়াই। টসে জিতে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অধিনায়ক বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। ৬৩ রান করেন বিরাট কোহলি। এরপাশাপাশি ১২ হাজার রানের রেকর্ড ও গড়েন তিনি। ৭৬ বলে ৯২ রান করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাত্র ৮ রানের জন‍্যে শতরান থেকে ব‍্যর্থ হন তিনি। ৫০ বলে ৬৬ রান করেন জাদেজা। এদিন ভারতীয় টপ ওর্ডারে পরিবর্তন আনেন বিরাট। ওপেনিং জুটি হিসাবে শিখর ধাওয়ানের সঙ্গে মাঠে আসেন শুভমন গিল। তবে তাতে কাজের কাজ কিছু হয়নি। ১৬ রান করে আউট হয়ে যান ভারতের গব্বর। শুভমান করেন ৩৩ রান। ভারতের ব‍্যাটিং এ সামাল দেন অধিনায়ক বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট নেন অ‍্যাস্টন আগার এবং একটি করে উইকেট নেন হ‍্যাজালউড, অ‍্যাডাম জ‍্যাম্পা এবং অ‍্যাবোট। জবাবে ব‍্যাট করতে নেমে ২৮৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই চালায় ফ্রিঞ্চ এবং ম‍্যাক্সওয়েল। ৭৫ রান করেন ফ্রিঞ্চ। ম‍্যাক্সওয়েলের ঝুলিতে আসে ৫৯। প্রথম দুই ম‍্যাচে রান পেলেও এদিন ৭ রানে আউট হয়ে জান স্টিভ স্মিথ। চোটের কারনে মাঠে নামেননি ডেভিড ওয়ার্নার। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল ঠাকুর। দুটি করে উইকেট নেন জাসপ্রীত বুমরা এবং টি নটরাজ এবং একটি করে উইকেট আসে কুলদিপ যাদব এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে।

আরও পড়ুন-ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর অভিযোগ অস্ট্রেলিয়ার চ‍্যানেল সেভেনের

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...