Saturday, June 13, 2026

‘সরকার কৃষি আইন বাতিল না করলে দিল্লিকে অচল করে দেব’, হুঁশিয়ারি কৃষকদের

Date:

Share post:

মোদি সরকারের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ নাড়িয়ে দিয়েছে দিল্লির মসনদ। সরকারের সঙ্গে গতকালের বৈঠকে কোনও রফাসূত্র বের না হওয়ায় দিল্লির সীমান্তে বিক্ষোভ আন্দোলন আরও জোরদার হয়ে উঠেছে। এহেন অবস্থায় মোদি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি এল কৃষকদের তরফে। বুধবার কৃষকের তরফে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডেকে এই আইন রদ করুক সরকার। অন্যথায় দিল্লিকে অচল করে দেবে কৃষকরা।

অবশ্য কৃষকদের এহেন হুঁশিয়ারি প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজধানী দিল্লিতে। দিল্লি-নয়ডা-দিল্লি এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছে কৃষক আন্দোলনের জেরে। এই তথ্য সম্প্রতি টুইট করে প্রকাশ্যে এনেছে দিল্লি ট্রাফিক পুলিশ। এসব কিছুর মাঝেই এদিন কৃষকদের তরফে জানানো হয়েছে শুধু পাঞ্জাবের কৃষক নয় গোটা দেশের কৃষক নেতাদের আলোচনার টেবিলে আনুক সরকার। এ প্রসঙ্গে কৃষক সংগঠনের নেতা অধ্যাপক দর্শন পাল সাংবাদিক বৈঠকে বলেন, আমরা নিজেদের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্তে এসেছি। কেন্দ্রীয় সরকার প্রথমে শুধুমাত্র পঞ্জাবের কৃষকদের ডেকেছিল। চার সদস্যের টিমের যে প্রস্তাব সরকার দিয়েছিল তা পুরোপুরি খারিজ করা হয়েছে যাতে আরও কৃষককে বৈঠকে ডাকা সম্ভব হয়। সরকার শুধুমাত্র এইটা দেখানোর চেষ্টা করেছে যে এই আন্দোলন শুধুই পঞ্জাবের কৃষকদের। এভাবে সরকার আমাদের একতাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে।

আরও পড়ুন:রাজ্যপালের টিকার ট্রায়ালের ঝুঁকি নিতে নারাজ নাইসেড

এর পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ওই কৃষকনেতা আরও জানান, ‘আভ্যন্তরীণ বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি কাল ফের লিখিতভাবে সরকারকে প্রস্তাব পেশ করব আমরা। আমরা চাই এই তিনটি আইন বাতিল করা হোক। সংসদের বিশেষ অধিবেশন ডেকে এই আইন রদ করা হোক। প্রস্তাবপত্রে এটাও জানানো হবে কেন এই আইন বাতিল করার আবেদন করা হচ্ছে। অন্যথায় আন্দোলন চলবে। পুরো দিল্লিকে অচল করে দেব আমরা।’

পাশাপাশি কৃষকদের তরফে আরও জানানো হয়, ‘আগামী ৫ ডিসেম্বর গোটা দেশের মানুষকে মোদি সরকারের কুশপুতুল দাহ করার আবেদন জানিয়েছে আমরা। ৫ ডিসেম্বর দেশজুড়ে ধরনা চলবে। এবং ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত দেশের সমস্ত ক্রীড়াবিদ ও শিল্পীরা তাঁদের পুরস্কার সরকারকে ফেরাবেন।’

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...