Thursday, March 26, 2026

‘ঢপের চপ!’ বাংলায় শিল্পের অগ্রগতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

Date:

Share post:

কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বরাবরই খড়গহস্ত বিরোধীরা। এই ইস্যুকে হাতিয়ার করে বৃহস্পতিবার ফের একবার সরব হয়ে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিলীপ। তাঁর অভিযোগ বাংলায় কারখানা উদ্বোধনের পরিবর্তে শুধু মেলা হচ্ছে। পাশাপাশি বহিরাগত ইস্যুতেও তৃণমূলকে একহাত নিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতিকে।

এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারের কর্মসংস্থান ইস্যুকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘আমি নিউটাউনে থাকি। রোজ প্রাতঃভ্রমণে বেরোই। একদিন ভাবলাম সিলিকন ভ্যালিতে যাই। গিয়ে দেখি সেখানে উলটে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর কাট আউট। ঘাস হয়ে রয়েছে। ছাগল চড়ছে।’ এরপরই আক্রমণের ধার বাড়িয়ে দিলীপ বলেন, ‘ঢপের চপ খেয়ে খেয়ে আমাদের পেট ফুলে গেল। আর কবে হবে? আপনার কথা কেউ বিশ্বাস করে না। দুর্গাপুজো, কালীপুজো, মেলার উদ্বোধন হয়। কারখানার উদ্বোধন করেছেন? খেলা, মেলা, লীলা দিদির দায়িত্ব।”

আরও পড়ুন:কৃষক আন্দোলনকে সমর্থন, পদ্মবিভূষণ ত্যাগ প্রকাশ সিং বাদলের

এর পাশাপাশি সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে মহামারীর সঙ্গে তুলনা করেন দিলীপ। তিনি জানান ‘২০২০ সাল শেষ হলে করোনা আর তৃণমূল দুই মহামারীই বিদায় নেবে।’ এছাড়াও সম্প্রতি বঙ্গ রাজনীতি তোলপাড় হয়ে যাওয়া বহিরাগত ইস্যুতে সরব হতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, ‘যদি বিজেপি নেতারা বহিরাগত হন তাহলে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং অভিনেতা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান বহিরাগত নন কেন?’

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...