Friday, April 3, 2026

বড়দিনের ঠিক আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

রাজ্য রাজনীতির উত্তাপ বৃদ্ধি করতে বড়দিনের ঠিক আগে, আগামী ২৪ ডিসেম্বর, ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তিনিকেতনের পৌষ উৎসবে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদিকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ প্রধানমন্ত্রীর সচিবালয় জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ওই অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।

শান্তিনিকেতনে প্রধানমন্ত্রী, (ফাইল ছবি,২৪ মে, ২০১৮)

একুশের ভোটের মুখে দক্ষিণবঙ্গ সফরে এসেছিলেন বিজেপি সভপতি জেপি নড্ডা৷ অন্য কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বঙ্গ- বিজেপির তরফে জানানো হয়েছিল, ডিসেম্বরে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। অবশেষে ডিসেম্বরের শেষে মোদির সেই সফর৷ ২৪ ডিসেম্বর কলকাতায় আসবেন তিনি। পৌষ উৎসবের উদ্বোধন, দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন-সহ বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন : করোনা-আক্রান্ত বিজেপির অমিত মালব্য, ভর্তি কলকাতার হাসপাতালে 

অতিমারির কারনে চলতি বছরের পৌষমেলা বাতিল হলেও এবারও প্রথা মেনে যথারীতি হবে পৌষ উৎসব। সেই অনুষ্ঠানে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল কর্তৃপক্ষ। এই অনুষ্ঠান ছাড়াও নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...