Saturday, June 20, 2026

ভার্চুয়াল নয়, ভর্তি থিয়েটারেই বসছে অস্কারের আসর

Date:

Share post:

করোনা মহামারি আবহের মধ্যেই বসছে অস্কারের আসর। তবে ভার্চুয়াল নয়, ভর্তি থিয়েটারেই দর্শক সমাগমেই হবে অস্কারের অনুষ্ঠান। “দেয়ার উইল বি নো ভার্চুয়াল অস্কারস…।” এমনই ঘোষণা করল অ্যাকাডেমি অব মোশন আর্টস অ্যান্ড সায়েন্স কর্তৃপক্ষের। অর্থাৎ বিশ্বজুড়ে করোনা অতিমারী আবহ হলেও প্রতিবারের মতো লস এঞ্জেলসের ডলবি থিয়েটারেই বসছে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওরফে অস্কার-এর আসর।

আরও পড়ুন:টাঙ্গা চালক থেকে ‘মশলা কিং’, ৯৮ বছর বয়সে প্রয়াত MDH কর্ণধার ধর্মপাল গুলাটি

জানা গিয়েছে, ২০২১ সালের ২৫ এপ্রিল এই অস্কার প্রদানের পুরস্কারের আসর বসছে। সাধারণত ফেব্রুয়ারি মাসেই এই অনুষ্ঠান হয়, কিন্তু এবার করোনা আবহের কারণেই নির্ধারিত সময়ের ৮ সপ্তাহ পরে তা অনুষ্ঠিত হচ্ছে। যদিও ডলবি থিয়েটারে দর্শকাসন ৩৪০০টি। কিন্তু এবার করোনার জন্য কতজনকে প্রবেশাধিকার দেওয়া হবে, তা এখনও ঘোষণা হয়নি।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...