Friday, March 27, 2026

শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নিরাপত্তা প্রত্যাহার, অভিসন্ধির তত্ত্ব ওড়াল তৃণমূল

Date:

Share post:

ফের মেদিনীপুরের এক নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির নিরাপত্তারক্ষী প্রত্যাহার করল জেলা পুলিশ। শুভেন্দু অধিকারী গড়বেতা থেকে ফিরে যাওয়ার পরেই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অমূল্যের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়। তবে, ‘দাদার অনুগামী’দের মতে, “দাদা নিজেই নিরাপত্তারক্ষী ফিরিয়ে দিয়েছেন। জনগণ পাশে থাকলে রক্ষীর প্রয়োজন নেই”।

বৃহস্পতিবার রাতে তাঁর দুই নিরাপত্তারক্ষীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে অভিযোগ অমূল্য মাইতির। শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এই নিরাপত্তারক্ষী প্রত্যাহার বলে মনে করছেন তিনি।
অমূল্য মাইতি জানান, বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ জেলা পরিষদ থেকে বাড়ি ফেরার পরে নিরাপত্তারক্ষীদের সবং থানায় গিয়ে রিপোর্ট করতে বলা হয়। সেই মতো তাঁরা থানায় চলে যান। অমূল্যের দাবি, নিরাপত্তারক্ষীরা যাওয়ার সময়ই কী হতে চলেছে সেটা বুঝে গিয়েছিলেন বলে জানান অমূল্য।

অমূল্য বলেন, রাত ১০টার সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে জানান, যেখানে তাঁরা থাকতেন সেখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ থাকাকালীনও অমূল্য মাইতির নিরাপত্তারক্ষী সরানো হয়েছিল বলে সূত্রের খবর।

তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, কখন, কার নিরাপত্তারক্ষী প্রয়োজন তা ঠিক করেন পুলিশ আধিকারিকরা। নিরাপত্তারক্ষী প্রত্যাহারের বিষয়টিও দলের নয়, প্রশাসনের সিদ্ধান্ত। তবে, এ বিষয়ে জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- হাওড়ায় শিবির খুলে স্বাস্থ্য সাথী ফর্মই পূরণ করাচ্ছে বিজেপি!

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...