Tuesday, June 23, 2026

নানা প্রশ্ন তুলে এবার বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ

Date:

Share post:

একুশের ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের অভ্যন্তর থেকে ততই বাইরে আসছে উল্টো সুর৷ ‘বাগী’ নেতাদের তালিকাও দীর্ঘ হচ্ছে৷

শুভেন্দু-পর্বের সমাধান এখনও হয়নি৷ তার মাঝেই বিস্ফোরক কিছু মন্তব্য করে বসলেন তৃণমূলের আরও এক বিশিষ্ট নেতা তথা দলের জন্মলগ্ন থেকে সৈনিক, কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ৷ নানা কথার মাঝে তিনি সহমর্মিতাও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীর প্রতি৷

এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার অতীন ঘোষ একাধিক বিষয়েই মন্তব্য করেছেন৷ তিনি বলেছেন-

◾ এত বছরের রাজনৈতিক জীবনে আমি দলের বিরুদ্ধে মুখ খুলিনি৷ তার ফলে আমাকে বঞ্চনার শিকার হতে হয়েছে৷ কোনঠাসা করা হয়েছে৷ রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে৷ আমার মতো দলের কর্মীরা আশা করে, দলের শৃঙ্খলা যারা ভাঙ্গছেন, তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা নেবে৷ এদের বিরুদ্ধে কোনও স্টেপ নেওয়া হয়নি বলেই দলের মধ্যে এমন ঘটনা বাড়ছে৷

◾দলের দরজা হাট করে খুলে দেওয়া হয়েছে৷ বিভিন্ন সময়ে বিভিন্ন দলে থেকে যাঁরা দলকে আক্রমণ করেছেন, নেত্রীকে আক্রমণ করেছেন, তাঁরাও এই দলে এসে নেতৃত্ব দিচ্ছেন। ফলে দলে যাঁরা পুরনো, এইসব ঘটনা তাঁদের যন্ত্রণা দেয়। যাঁরা এই দলের শুরু থেকে আছেন, তাঁরা দলের এই কাজে হতাশ।

◾রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কয়েকজন বিশ্বস্তের ওপরে নির্ভর করেন।এই বিশ্বস্ত লোকজন যদি তাঁদের দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করতেন, তাহলে দলে বর্তমান পরিস্থিতি তৈরিই হত না।

◾কোনওদিন কোনও প্রফেশনাল ম্যানেজমেন্ট টিমের অধীনে রাজনৈতিক কাজ করার অভিজ্ঞতা আমাদের নেই। আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক ও শিক্ষক ছিলেন ওপরের নেতারা।

◾জনভিত্তি আছে এমন নেতার সংখ্যা আমাদের দলে খুব কম৷ জনভিত্তি আছে, তেমন নেতা শুভেন্দু অধিকারী ৷ এই ধরনের একজন নেতা যদি কোনও দল থেকে চলে যায়, তাহলে দলের ক্ষতি হবে, ক্ষতির সম্ভাবনা আছে৷

◾মিহির গোম্বামীর মতো স্বচ্ছ ছেলে, ভালো ছেলে কেন দল ছেড়ে চলে গেলো, দলই বা কেন তাঁকে ধরে রাখতে পারল না, তা আমার কাছে বিস্ময়ের বিষয়৷

অতীন ঘোষের এই সাক্ষাতকার ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে৷ একইসঙ্গে তৈরি হয়েছে নানা জল্পনা৷ সবার নজর এখন অতীনের দিকেই৷

আরও পড়ুন- শুভেন্দু-ঘনিষ্ঠ নেতার নিরাপত্তা প্রত্যাহার, অভিসন্ধির তত্ত্ব ওড়াল তৃণমূল

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...