Sunday, June 21, 2026

দুয়ারে সরকার: হয়রানি ছাড়া সাড়ে তিন ঘণ্টাতেই হাতে শংসাপত্র

Date:

Share post:

‘দুয়ারে সরকার’ কর্মসূচির ফল হাতেনাতে। মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই তফসিলি শংসাপত্র হাতে পেলেন বালুরঘাটের যুবক।

বালুরঘাটের নামবাঙ্গিল বাসিন্দা পিন্টু সাহা ‘দুয়ারে সরকার’ প্রকল্পের কথা শুনে বৃহস্পতিবার সুবর্ণ সেরিমোনিয়াল লজের ক্যাম্পে হাজির হন। সেখানে দুপুর বারোটা নাগাদ তপশিলি সার্টিফিকেটের জন্য আবেদন জানান তিনি। উপস্থিত আধিকারিকরা পরীক্ষা করে দেখেন। তৈরি হয়ে যায় শংসাপত্র। সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ক্যাম্প পরিদর্শনে গেলে তাঁর হাত থেকেই শংসাপত্র পান পিন্টু। কোনো সমস্যা, হয়রানি ছাড়াই এত দ্রুত শংসাপত্র পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পিন্টু।

বাঁকুড়ায় এই কর্মসূচির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় তিনদিন করে সরকারি প্রকল্পের সমস্যা শোনা এবং তা দ্রুত সমাধান করার জন্য শিবির হচ্ছে। সেই মতোই ক্যাম্প হয়েছিল দক্ষিণ দিনাজপুরেও।

আরও পড়ুন : তৃণমূলের কর্মসূচিতে ব্যাপক সাড়া, ‘সরকার মানুষের উঠোনে ছিল, এখন দুয়ারে’, বললেন মহুয়া

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে এসওপি নিয়ে গেলে পরের রাউন্ডে কার্ড হাতে পেয়ে যাবেন আবেদনকারী। জাতিগত শংসাপত্র আবেদনের ক্ষেত্রে শিবিরে গিয়ে আবেদন করা যাবে। খাদ্য সাথী প্রকল্প সংক্রান্ত কোন সমস্যা বা একশোদিনের কার্ড, এবং জব কার্ড সংক্রান্ত সমস্যা সমাধান মিলবে দুয়ারের সরকার কর্মসূচির ক্যাম্পে।

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...