Tuesday, May 26, 2026

গোটা স্কুল ভাঙল কারা? উত্তর নেই

Date:

Share post:

এ এক অবাক কান্ড! একটি সরকারি স্কুলভবন দিনের আলোয় উধাও। শিক্ষক রয়েছে ছাত্র-ছাত্রীও রয়েছে কিন্তু হঠাৎই বেপাত্তা মালদহের গোটা স্কুল ভবনটি। স্কুলটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে । তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার সন্ধানে এখনও ব্যর্থ জেলা প্রশাসন। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহর ইংরেজবাজার পুরসভার দশ নম্বর ওয়ার্ডে।

১৯৬৯ সালে এলাকার দুঃস্থ পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয়। এতদিন এই প্রাথমিক বিদ্যালয় ঠিকভাবে চললেও বেশ কয়েকদিন আগে হঠাৎই এই ভবনটিকে ভেঙে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন হয়তো পুরনো ভবনটিকে ভেঙ্গে নতুন করে আবারও তৈরি করা হবে । কিন্তু সেরকমটা না হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে জানান। জেলা পরিদর্শক তদন্ত করে দেখার পর ইংরেজ বাজার থানায় গোটা ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ জানান। অভিযোগ জানান জেলা সদরের এসডিও নিজেও। ঘটনার পরে পুলিশের তরফে সরকারি সম্পত্তি ভাঙচুরের একটি মামলা রুজু করা হয়। যদিও এ ঘটনার সঙ্গে কারা যুক্ত এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেননি জেলা প্রশাসনের আধিকারিকরা ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান, “দীর্ঘদিন ধরেই এই স্কুলে স্থানীয় কচিকাঁচারা পড়াশোনা করে। ছোটোবেলায় আমরাও এই স্কুলেই পড়াশোনা করেছি। তবে হঠাৎ করে দেখি এই স্কুলের ভবন ভেঙে দেওয়া হয়েছে।” তবে এর পিছনে কারা রয়েছে তা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সুনীতি সাঁপুইকে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার জানান সংবাদমাধ্যমের কাছে তিনি কিছু বলবেন না।

আরও পড়ুন-কৃষক সমস্যা নিয়ে আলোচনার মধ্যেই কৃষকনেতা হান্নান মোল্লার বিরুদ্ধে এফআইআর!

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...