Saturday, April 4, 2026

‘গুড বাই’ বলে প্রেমিকের আত্মহত্যা; তিন দিন পর মৃত্যু প্রেমিকারও

Date:

Share post:

প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি। তার জেরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের।
এই ঘটনার তিন দিনের মাথায় বুধবার রাতে উদ্ধার হয় প্রেমিকার মরদেহ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামে। মৃত প্রেমিকের নাম সুমন হালদার। মৃত প্রেমিকার নাম মিনা আক্তার। তাঁরা দুজনেই একই গ্রামের বাসিন্দা ছিল।

এলাকাবাসী জানায়, উপজেলার কাতলামারী বাজারে প্রসাধনীর দোকান রয়েছে সুমন বিশ্বাসের। দোকানে আসা যাওয়ার সূত্র ধরে কলেজ ছাত্রী মিনা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মিনার পরিবার এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে তাকে চাপ দিতে শুরু করে। এ পরিস্থিতিতে গত সোমবার রাতে দোকান বন্ধ করে মিনার সঙ্গে দেখা করতে যান সুমন। কথা বলার এক পর্যায়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন প্রেমিকাকে ‘গুড বাই’ বলে তার ওড়না নিয়ে চলে আসেন। পরে রাতেই ওই ওড়না গলায় পেঁচিয়ে বাড়ির পাশে একটি গাছে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন সুমন। বিষয়টি জানতে পেরে মিনা তার পরিবারের সদস্যদের নিয়ে সুমনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এরপর বুধবার রাতে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মিনার মরদেহ। পরিবারের সদস্যরা জানান, মিনা আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, মুসলিম পরিবারের মেয়ে মিনা আক্তার হিন্দু ধর্মাবলম্বী সুমন কুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় মেয়ের পরিবার ক্ষুব্ধ ছিল। এদিকে সুমনকে কৌশলে হত্যা করা হয়েছে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সুমনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট পাওয়া গেলে ঘটনা বিশ্লেষণ করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন- ভাসানচরে যেতে দলে দলে ক্যাম্প ছাড়ছেন রোহিঙ্গারা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...