Friday, June 26, 2026

বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত সিতাই

Date:

Share post:

বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত সিতাই। লাঠি নিয়ে হামলায় মাথা ফাটল তিনজনের।
উত্তরকন্যা অভিযানের কথা মাথায় রেখে শনিবার দুপুরে বিজেপির মিটিং-মিছিলে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সিতাই এলাকা।

বিজেপির দাবি, তাদের অন্তত ৩ কর্মীর মাথা ফেটেছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। বিজেপির তরফে তৃণমূলের স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

তৃণমূল অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, আদি বিজেপি ও নব্য বিজেপির মধ্যে গোলমাল থেকেই অশান্তির সূত্রপাত।

শনিবার, সিতাই বাজারে বিজেপির কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে নেতাজিপাড়া থেকে বিজেপির বেশ কিছু সমর্থক রওনা হন। বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের অভিযোগ, ওই সময়ে তাঁদের কর্মীদের উপরে বিনা প্ররোচনায় লাঠি নিয়ে হামলা হয়। সে সময়ে পুলিশ আশেপাশে থাকলেও নিষ্ক্রিয় ছিল বলে তাঁদের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁরা। পরে পুলিশের সঙ্গে দেখা করে দ্রুত দোষীদের গ্রেফতার করার দাবি জানান।

তৃণমূলের কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি এলাকাকে অশান্ত করতে নানা ধরনের ছক কষেছে। এমনকী, বিজেপির পুরানো নেতা-কর্মীদের সঙ্গে নবাগতদের অনুগামীদের গোলমালের জেরে ঘটনা ঘটছে বলে তাঁদের অভিযোগ।

আরও পড়ুন- রাজীব কাজের ছেলে-সাধনদা সিনিয়র-মাথার উপর মমতা, আর কী বললেন ফিরহাদ?

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...