Friday, June 26, 2026

ফের হার ইস্টবেঙ্গলের, নর্থইস্টের কাছে ০-২ গোলে হারল রবি ফাউলারের দল

Date:

Share post:

হারের হ‍্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের। আইএসএলের তৃতীয় ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডর কাছে ০-২ গোলে হারল রবি ফাউলারের দল।

ম‍্যাচে এদিন শুরুটা ভাল করে ইস্টবেঙ্গল। কিন্তু সেই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। তবে ম‍্যাচের ২১ মিনিটে পেনাল্টি পেলেও পেতে পারত ইস্টবেঙ্গল। মাঘোমাকে পেনাল্টি বক্সের ভিতর ফেলে দেন আশুতোষ মেহতা। রেফারি অবশ‍্য পেনাল্টি দেননি। ম‍্যাচের ৩০ মিনিটে ডিফেন্সের ভুলে আত্মঘাতী গোল করে বসেন সুরচন্দ্র। যার ফলে ৩৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। ম‍্যাচে এদিন সুপার ফ্লপ স্কট নেভিল। নেভিলের কারনে দ্বিতীয় গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে শুরু করে লাল-হলুদ ব্রিগেড। বলবন্তকে বসিয়ে সিকে ভিনিথকে নামায় রবি ফাউলার। এরপর আক্রমনে ঝাঁপায় ইস্টবেঙ্গল। তবে গোলের দড়জা খুলতে ব‍্যর্থ হয় তারা। এরপর আক্রমনের ঝাঁজ বাড়ায় নর্থইস্ট। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোছারজিলা। ভি পি সুয়েরের নিখুঁত সেন্টারে গোল করেন তিনি। টানা তিন ম‍্যাচে হারের ফলে লিগ টেবিলে একাদশ স্থানে এসসি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার আইএসএলের চতুর্থ ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি জামসেদপুর এফসি।

আরও পড়ুন- অভিনেত্রী থেকে নেত্রী, “দুয়ারে সরকার” প্রকল্পের কাজ ঘুরে দেখলেন নুসরত

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...