Friday, June 26, 2026

অভিনেত্রী থেকে নেত্রী, “দুয়ারে সরকার” প্রকল্পের কাজ ঘুরে দেখলেন নুসরত

Date:

Share post:

“দুয়ারে সরকার”, রাজ্য সরকারের এই মেগা কর্মসূচিতে মানুষজন কেমন পরিষেবা কেমন পাচ্ছেন তা খতিয়ে দেখতে নিজের সংসদীয় এলাকা বসিরহাটে হাজির টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান।

বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর হাই স্কুলের দুয়ারে দুয়ারের কর্মসূচিতে হাজির হয়ে দুয়ারে সরকার কর্মসূচি বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন বসিরহাটের সাংসদ। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝান।

রাজ্য সরকারের খাদ্য সাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ও কৃষি বন্ধু এবং ১০০ দিনের কাজ এই সবকটি প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার কর্মসূচির এই ক্যাম্পে লাইনে দাড়ান এলাকার কয়েশো মানুষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান বলেন, “দিদি এত করেছেন যে বাংলায় ভালো থাকাটা মানুষের কাছে খুব সহজ। এখানে মানুষের ভালো রাখাটা প্রথম দরকার। মানুষ খেয়ে পরে ভাল থাকুন । বাড়ির বাচ্চারা পড়াশুনো করুক দিদি এটাই চান।”

আরও পড়ুন- শিখর ধাওয়ানের জন্মদিনে অভিনব পোস্ট সেওয়াগের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...