Friday, March 13, 2026

পোলবায় লকেটের কর্মিসভা ঘিরে বিক্ষোভ বিজেপিরই, উত্তপ্ত এলাকা

Date:

Share post:

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কর্মিসভা ঘিরে বিক্ষোভ বিজেপিরই। উত্তপ্ত হুগলির পোলবা থানার রাজহাট এলাকা। দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। গোষ্ঠীকোন্দলের ছাপ বোঝা গেলেও, নেত্রী বললেন, “এক পরিবারে থাকলে একটু মনোমালিন্য হয়, এর থেকে বেশি কিছু নয়। আমরা একই আছি। সবাই মিলে একসঙ্গেই কাজ করব।”

দীর্ঘদিন এলাকায় না আসার অভিযোগ তুলে সাংসদ লকেট চ্যাটার্জীর বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। হুগলির রাজহাট এলাকায় এদিন কর্মিসভা ছিল। দলের জন সম্পর্ক অভিযান উপলক্ষে দিন কয়েক ধরে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন লকেট চ্যাটার্জি। এই কর্মসূচীতেই আজ হুগলির পোলবা থানার রাজহাট এলাকায় দলীয় কর্মী বৈঠকে আসেন সাংসদ। পোলবার একটি পার্কে যখন সাংসদ ওই কর্মীদের সঙ্গে বৈঠকে ছিলেন, ঠিক সেই সময় বাইরে জমায়েত হয় বিজেপির কর্মী-সমর্থকদের। তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের বক্তব্য দীর্ঘদিন ধরে সাংসদের এলাকায় দেখা নেই। সেই কবে ভোট মিটেছে তারপর তিনি আর আসেননি। এই নিয়েই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন লোকসভা ভোটের সময় আমরা দিদির হয়ে খেটেছি। কিন্তু সেই দিদিই আমাদের আজ চেনেনা।

এই কর্মী বৈঠকে আসার আগেই তিনি পোলবা থানার গোটু বাজারে স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে ঝাঁড়ু দিতে যান। সেখানেও এক মহিলা সাংসদকে কাছে পেয়ে সমস্যা নিয়ে কথা বলতে গেলে সাংসদের দেহরক্ষী ওই মহিলাকে সরিয়ে দেন। এই নিয়ে ওই মহিলা সাংসদের সামনেই ক্ষোভে ফেটে পরেন।

লকেট বলেন, “সবার সঙ্গে কথা বললাম, এক পরিবারে থাকলে একটু মনোমালিন্য হয়, ভুল বোঝাবুঝি হয়। কিছু হয়নি। আমরা সবাই একসঙ্গে কাজ করব। এখানে আবার আসব। সারাক্ষণ হুগলিতে ঘুরে বেরিয়েছি। দলের কর্মীরা ভালোভাবে জানে কীভাবে মানুষের সঙ্গে ঘুরছি।”

আরও পড়ুন-কাল শুভেন্দু গড়ে মমতার সভা! দিলীপ বললেন ‘লোক হবে না’

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...