Friday, June 26, 2026

কৈলাসের নাগরিকত্ব প্রতিশ্রুতিকে কটাক্ষ ফিরহাদের

Date:

Share post:

মতুয়া ও শরণার্থীদের মন পেতে ফের CAA আইন কার্যকর নিয়ে মুখ খুললেন এ রাজ্যে বিজেপির “বহিরাগত” নেতা কৈলাস বিজয়বর্গীয়। আগামি বছরের জানুয়ারি থেকেই দেশজুড়ে CAA আইন কার্যকর করতে পারে মোদি সরকার! আজ, রবিবার উত্তর ২৪ পরগনার বারাসতে গিয়ে ফের প্রতিশ্রুতি দিলেন কৈলাস। একইসঙ্গে তিনি জানালেন, বাংলাদেশি এবং পাকিস্তানি “হিন্দু” শরণার্থীদেরও নাগরিকত্ব দেওয়ার কাজও ওই সময়েই শুরু করা হতে পারে।

বিজেপির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সৎ উদ্দেশ্য আছে এবং অবশ্যই উত্তর ২৪ পরগনার শরণার্থীদের নাগরিকত্ব দিতে ইচ্ছুক। বারাসতে কর্মসূচির কয়েকটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, “বারাসাতে আর নয় অন্যায় অভিযান শুরু করা হল। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে বিজেপির নীতির বিষয়ে অবগত করা হয়েছে।”

কিন্তু কৈলাসের এমন বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম জানান, “পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানোর কাজ চালাচ্ছে বিজেপি। নাগরিকত্বের সঙ্গে বিজেপির কী সম্পর্ক? যদি মেনে নিই ওঁরা নাগরিক নন, তাহলে এত বছর ধরে নির্বাচনে ভোট দিচ্ছেন কী করে? বিজেপির এই বোকা বানানো বন্ধ করা উচিত।”

আরও পড়ুন- যারা যাওয়ার তাড়াতাড়ি যাক, নাম না করে ফের শুভেন্দুকে তোপ কল্যাণের

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...