Friday, June 26, 2026

কেন্দ্রীয় নেতার সামনেই বিজেপির বিক্ষুব্ধদের স্লোগান, ‘বিপ্লব হঠাও, বিজেপি বাঁচাও’

Date:

Share post:

ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই সরব হলেন দলের কর্মীরা৷ দলের কেন্দ্রীয় নেতার সামনেই কর্মীদের স্লোগান , “বিপ্লব হঠাও, বিজেপি বাঁচাও৷”

রবিবার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা ত্রিপুরায় দলের পর্যবেক্ষক বিনোদ কুমার সোনকারের সামনেই বিপ্লব দেবকে এখনই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি তুলেছেন বিজেপি কর্মীরা৷

দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি কর্মীদের এই বিক্ষোভ এবার প্রকাশ্যে এলেও তা মরিয়া হয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন দলের শীর্ষ নেতারা৷ সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, রবিবার রাজ্যের নেতাদের সঙ্গে আগরতলায় বৈঠকে বসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা বিনোদ কুমার সোনকার৷ রাজ্য সরকারের অতিথিশালায় যখন বৈঠক চলছে, তখনই অতিথিশালার বাইরে বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা৷ ত্রিপুরার জোট সরকারের কাজকর্ম নিয়ে বিজেপির একাংশের মধ্যে বেশ কিছুদিন ধরেই যে ক্ষোভ চলছে, তা প্রকাশ্যে চলে এলো রবিবার৷ প্রসঙ্গত, গত অক্টোবর মাসে ত্রিপুরার চার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের নেতৃত্বে দলের সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেন৷ ত্রিপুরার সরকার এবং দল দুর্বল হয়ে পড়ছে বলে দলীয় সভাপতির কাছে অভিযোগ জানানো হয়৷
বস্তুত,ত্রিপুরায় বিজেপি এখন দু’টি ভাগে বিভক্ত৷

বিপ্লব দেব বিরোধী দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন সুদীপ রায় বর্মণ৷ নিয়মিতভাবে বিপ্লব দেবের সমালোচনায় করে চলেছেন সুদীপ৷ গত জুন মাসে সুদীপকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন বিপ্লব দেব৷ তার পর থেকেই বিক্ষুব্ধ গোষ্ঠী প্রকাশ্যে অভিযোগ তুলতে শুরু করেন বিপ্লব দেবের বিরুদ্ধে ৷

আরও পড়ুন-মেদিনীপুরের জনসভায় মমতা, কী বললেন তিনি

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...