Friday, June 26, 2026

বিক্ষোভের মুখে মেজাজ হারালেন মহুয়া, আপত্তিকর শব্দ সাংবাদিকদের

Date:

Share post:

দলীয় কর্মীদের কোন্দলের মাঝে পড়ে মেজাজ হারালেন কৃষ্ণনগরের সাংসদ তথা নদিয়া জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া মৈত্র। অভিযোগ, দলীয় কর্মীদের উদ্দেশে আপত্তিকর ভাষা প্রয়োগ করেন তিনি। বুথ সম্মেলনে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে সাংবাদিকদেরও তিনি কটাক্ষ করেন বলে অভিযোগ। রবিবার এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার গয়েশপুর।

পরে অবশ্য মহুয়া মৈত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া জানান, সম্মেলন খুব ভাল হয়েছে।

নদিয়ায় তৃণমূলের জেলা সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পরে থেকে প্রতি মাসে জেলার সব বুথকর্মীদের নিয়ে একেক জায়গায় বৈঠক করেন মহুয়া।

রবিবার গয়েশপুরের কর্মীদের নিয়ে সুকান্ত সদনে সম্মেলন ছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন মহুয়া মৈত্র। কিন্তু তার আগেই তিনি দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সম্প্রতি এই পদে রদবদল আনা হয়েছে। এই নিয়েই বিক্ষোভের সূত্রপাত। দলের কর্মীদের একাংশের অভিযোগ, গয়েশপুরে দলের নতুন সভাপতি সুকান্ত চট্টোপাধ্যায় স্থানীয় বাসিন্দা নন। তিনি কল্যাণীর বাসিন্দা। কেন একজন ‘বহিরাগত’কে সভাপতি পদে বসানো হল, সেই প্রশ্ন তুলে জেলা সভানেত্রী দেখান তাঁরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গাড়ি থেকে নামতেই পারেননি মহুয়া মৈত্র। সুকান্ত সদনের সামনে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংসদকে এসকর্ট করে নিয়ে যাওয়া হয় ভিতরে।

এর জেরেই মেজাজ হারান মহুয়া মৈত্র। আপত্তিকর ভাষায় বকাবকি করতে থাকেন দলের কর্মীদের। পরে অবশ্য তিনি শান্ত হন। সকলকে প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আত্মপক্ষ সমর্থনেই কথা বলেন। তাঁর কথায়, গণতান্ত্রিক দলে আলোচনার পাশাপাশি বিক্ষোভেরও জায়গা থাকে। কারও কোনও বিষয়ে আপত্তি থাকতেই পারে। তা নিয়ে তিনি কখনও রেগে গিয়ে মেজাজ হারাতেই পারেন। পরে আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু এই নিয়ে সংবাদমাধ্যমের ওপর তাঁর রুষ্ট হওয়ার ব্যাখ্যা দিতে পারেননি মহুয়া।

আরও পড়ুন-শিলিগুড়িতে পুলিশের ব্যারিকেডে থমকে দিলীপ ঘোষের গাড়ি, ডাকলেন সাংবাদিক বৈঠক

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...