Friday, June 26, 2026

নিজে দাঁড়িয়ে থেকে বাবার বিয়ে দিল ছেলে

Date:

Share post:

মা মারা গিয়েছেন বছর দশেক আগে। বাবা তরুণকান্তি পাল, রিটায়ার করেছেন বছর দুয়েক আগে। তার পর থেকেই নিঃসঙ্গ জীবন কাটত তাঁর। ছেলেও নিজের মত বিদেশে সেটেলড্। নিঃসঙ্গ বাবাকে ফের সম্পর্কের মধুরতায় ফেরাল ছেলে।

প্রেম ব্যাপারটা যে কোনও বয়সের ওপর নির্ভর করে না, এই ঘটনা তার আরও বড় একটা প্রমাণ। নিঃসঙ্গতা কাটাতে, ভট্টনগরের রামকৃষ্ণ মঠে রোজ নিয়ম করে যেতেন তরুণবাবু। সেখানেই, সারদা মায়ের জন্ম তিথিতে দু-বছর আগে স্বপ্না রায়ের সঙ্গে দেখা হয় বাবার। এরপর, মাঝে মাঝে দেখা হত। তারপর ফোন নম্বর দেওয়া নেওয়ার মাঝেই কখন দুজনে দুজনকে মন দিয়ে ফেলেছেন, তা বোধহয় নিজেরাও বুঝতে পারেননি।

নিজেদের সিদ্ধান্তের কথা ছেলে সায়নকে জানান তরুণকান্তি বাবু। বাবার কথা শুনে খুশি হয় ছেলেও। শুভ কাজে আর দেরি করেননি থিনি। পুরোহিত ডেকে চার হাত এক করিয়েছেন। গত ২৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৬৬ বছর বয়সী তরুণ কান্তি পাল ও ৬৩ বছর বয়সী স্বপ্না রায়।

আরও পড়ুন : ইতিহাস : অনার্স গ্র্যাজুয়েট শবর কন্যা রমনিতা

যিনি চলে গিয়েছেন, তিনি তো আর ফিরবেন না। কিন্তু তার জন্য একজন সারা জীবন ধরে নিঃসঙ্গ জীবন কাটাবেন, এমনটা আর হতে দেওয়া যায়না। বাবার বিয়ের ছবি টুইটারে শেয়ার করে সায়ন লিখেছেন, ” আমি খুব খুশি যে বাবা তাঁর ভালোবাসা খুঁজে পেয়েছেন। ” সোশ্যাল মিডিয়ায় এমন ছেলের কাহিনী দেখে কুর্নিশ করেছেন নেটিজেনরা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...