Saturday, March 14, 2026

ডেউচা পাচামি কয়লা ব্লকের সামাজিক নিরীক্ষা শুরু, এলাকা পরিদর্শন জেলাশাসক-পুলিশ সুপারের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ডেউচা পাচামি কয়লা ব্লকের সামাজিক নিরীক্ষণের কাজ সরেজমিনে দেখতে এলাকায় হাজির হলেন বীরভূম জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। সোমবার জেলার দুই শীর্ষ আধিকারিক প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের হরিণসিঙ্গাতে গিয়ে আদিবাসী সমাজের বাড়ি-বাড়ি ঘুরলেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। যদিও এ বিষয় নিয়ে বিরোধীদের মত সবই বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক চমক।

মাস কয়েক আগে কয়লা শিল্পাঞ্চল নিয়ে কয়লা শিল্পাঞ্চল নিয়ে ডেউচাতে রাজ্যের মুখ্য সচিবের উচ্চ পর্যায়ের বৈঠকের পর কাজের অগ্রগতি শুরু হয়েছে। প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার জমির বর্তমান মালিকানা নিরূপণ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন শুরু হয়েছে সামাজিক নিরীক্ষণ এর কাজ। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মতামত গ্রহণ করা হচ্ছে এলাকাবাসীদের। ৮০ টি প্রশ্ন করা হচ্ছে সামাজিক নিরীক্ষণ দলের পক্ষ থেকে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সেই কর্মসূচি সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

সেই সামাজিক কর্মসূচিতে এদিন বীরভূম জেলাশাসক বিজয় ভারতী এবং বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং উপস্থিত হয়েছিলেন। ডেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল এলাকার হরিণসিঙ্গা মৌজার মানুষের সঙ্গে সামাজিক নিরীক্ষণের সময় কথা বলেন তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বহু মানুষজন তেমন উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে আবার অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

আরও পড়ুন:মমতাকে ব্ল্যাকমেল করা যাবে না, নাম না করে দলের বিদ্রোহীদের বার্তা ফিরহাদের

অন্যদিকে, গত রবিবার দেওয়ানগঞ্জ এলাকায় আদিবাসীদের একাংশ এই প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকার বিরোধিতা করে বৈঠক করেন। যদিও আদিবাসীদের এই বৈঠক কে আমল দিতে নারাজ আর এক আদিবাসী নেতা রবিন সরেন। তিনি বলেন,” আদিবাসীরা কয়লা শিল্পাঞ্চল এর পক্ষে। সরকার সঠিক ও উপযুক্ত পুনর্বাসন দিয়ে জমি অধিগ্রহণ করবে এবং সেটা সাধারণ মানুষের অনুমতি সাপেক্ষে জোর করে নয়”। বীরভূম জেলা শাসক বিজয় ভারতী বলেন,” যে সামাজিক নিরীক্ষণ এর কাজ চলছে তাতে সাধারণ মানুষের উৎসাহ যথেষ্ট যদিও কিছু সংখ্যক মানুষ এই নিরীক্ষণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জোর করে কোন কিছু সরকার করবে না যা হবে এলাকার মানুষের সম্মতিতে”।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...