Saturday, June 13, 2026

মমতাকে ব্ল্যাকমেল করা যাবে না, নাম না করে দলের বিদ্রোহীদের বার্তা ফিরহাদের

Date:

Share post:

ফের বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপির উত্তরকন্যা অভিযানকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, “কোনও গঠনমূলক কর্মসূচি নেই। কিছু একটা হলেই বিজেপি অভিযান অভিযান করে। আসলে এসব কিছুই নয়। বিজেপি লাফালাফি শুরু করে দেয়। আসলে বিজেপি ছাগলের তৃতীয় সন্তান।”

একইসঙ্গে ফের নাম না করে দলে “বিদ্রোহী”দের তোপ দাগেন ফিরহাদ। তিনি নিজের দলের শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ বিক্ষুব্ধদের উদ্দেশে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করা যাবে না। চার বছর পদে থাকাকালীন মনে হয়নি। এখন নির্বাচনের ৪ মাস আগে মনে পড়ল, আমি সম্মান পাইনি। আসলে এসব কিছুই নয়, হঠাৎ করে তাদের মনে হয়েছে। তাহলে তার আগে থেকে কেন এই কথাগুলো বলেনি। বাংলার মানুষ সব কিছুই বোঝেন। তাই নতুন করে কাউকে কিছু বুঝিয়ে দিতে হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সবার পাশে আছে।”

পাশাপাশি রাজ্য সরকারি প্রকল্প নিয়ে ফিরহাদ হাকিম, জানিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড মানে চিন্তার অবসান। এই কার্ড থাকলে কোনও পরিবারের কেউ অসুস্থ হলে তার জন্য সঠিক পরিষেবা দেওয়ার জন্য তা যথেষ্ট উপযুক্ত।

যেখানে যেখানে দুয়ারে সরকারের শিবির হচ্ছে অনেক সময় তা মানুষের বাড়ি থেকে অনেকটা দূরে। তাই এবার থেকে কলকাতা কর্পোরেশনের কর্মীরা সরাসরি সেই সমস্ত মানুষের দুয়ারে পৌঁছে যাবে। বাংলার বেশিরভাগ মানুষ যেন এই স্বাস্থ্য সাথী কার্ড-এর আওতায় আসতে পারে এবং সুবিধা লাভ করতে পারে সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:উত্তরকন্যা অভিযানে এক কর্মীর মৃত্যু, কাঁদানে গ্যাসে অসুস্থ কৈলাসও! দাবি বিজেপির

বেসরকারি হাসপাতালগুলোতে কি গ্রাহ্য হবে স্বাস্থ্য সাথী কার্ড? এই প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানিয়েছেন, যদি কোনও বেসরকারি হাসপাতাল এই কার্ড গ্রহণ না করে এবং সেটি যদি স্বাস্থ্য সাথীর কার্ড-এর আওতায় থাকে, তাহলে ওই কার্ডের পেছনে একটি নাম্বার রয়েছে। সেই নাম্বারে সরাসরি ফোন করা হলে স্বাস্থ্য দফতর থেকে ওই হাসপাতালে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...