Wednesday, June 24, 2026

২৫০ দিনে যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিন, কৃষকদের পাশে থাকার বার্তা

Date:

Share post:

করোনা-লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। বেতন পাননি অনেকে। এমনই আর্থিক সংকটে রয়েছেন এ রাজ্যের অনেক মানুষ। তাই এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে সামান্য অন্ন তুলে দিতে কলকাতার যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন চালু করেছিলেন বামপন্থী কর্মী, সমর্থকরা। আজ তার ২৫০ তম দিন।

অন্যদিকে কৃষি আইনের বিরোধিতা করে কৃষক আন্দোলন চলছে আজ নিয়ে টানা ১২ দিন ধরে। এমতাবস্থায় শ্রমজীবী মানুষদের সঙ্গে নিয়েই বামেরা দাঁড়াতে চায় দেশজোড়া কৃষক আন্দোলনের পাশে।

সেই কারণেই আজ রাজ্যের কৃষক আন্দোলনের নেতৃত্বদের আমন্ত্রণ জানিয়েছে সিপিআইএমের রান্নাঘরে। সেখানে উপস্থিত থাকবেন অমল হালদার, কার্তিক পাল, তুষার ঘোষ। থাকবেন বামনেতা সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদার। এদিন কিছু অর্থ তুলে দেওয়া হবে তাঁদের হাতে। কৃষক আন্দোলনের সংহতিতে।

আরও পড়ুন-অনুমতি নেই, উত্তরকন্যা অভিযানে মরিয়া বিজেপি

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...