Saturday, June 27, 2026

শীত আপাতত অধরাই মহানগরে, হতে পারে বৃষ্টি

Date:

Share post:

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর। যদিও বৃষ্টি হবে উত্তরবঙ্গে । কিন্তু ঘন কুয়াশায় ঢাকা থাকবে দক্ষিণবঙ্গ।

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পারদ নামার সম্ভাবনা। কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত পারদ নামার কোন সম্ভাবনাই নেই। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে ফলে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা কম।কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেলেও জেলায় জেলায় শীতের আমেজ থাকবে । মহানগরীতে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। চড়া রোদ আর গরমে নাজেহাল মানুষ । সোম-মঙ্গল ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সিকিম সংলগ্ন এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা আছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা নামবে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে
পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঘন কুয়াশার সর্তকতা। বিশেষ করে বিহার-ঝাড়খন্ড সংলগ্ন জেলা এবং উপকূলের জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই রাতের দিকে কিছুটা শীতের আমেজ থাকতে পারে কিন্তু দিনের বেলায় শীত কার্যত অধরাই।

আরও পড়ুন-২৫০ দিনে যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিন, কৃষকদের পাশে থাকার বার্তা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...