Friday, June 26, 2026

উত্তরকন্যা অভিযানে শটগানের ছররায় মৃত্যুর তদন্তে সিআইডি

Date:

Share post:

সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত ভার দেওয়া হল সিআইডিকে। মঙ্গলবার রাজ্য স্বরাষ্ট্রদফতর ওই নির্দেশ দেয়। তারপরেই কাজ শুরু করেছে সিআইডি। সূত্রের খবর, ওই দিন বিজেপির মিছিলে কে বা কারা শটগান নিয়ে এসেছিলেন তা খুঁজে বার করতে চান গোয়েন্দারা। একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা।

বিজেপির পক্ষে উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসুর দাবি, তাঁদের কেউ শটগান নিয়ে যাননি। তিনি অভিযোগ করেন পুলিশের দিক থেকেই হামলা হয়েছে।

পুলিশ দাবি করেছে, ময়নাতদন্তে দেখা গিয়েছে, খুব কাছ থেকে শটগান ব্যবহার হয়েছে। তাতেই প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত মিছিলকারীদের ভিড় থেকেই শটগান চলেছে।

এদিকে, মঙ্গলবার সন্ধেয় বিজেপির বিরুদ্ধে শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় অশান্তি তৈরির অভিযোগে মশাল মিছিল করে তৃণমূল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে হিলকার্ট রোড হয়ে তা সেখানে ফিরে যায়।

আরও পড়ুন- শুভেন্দুর সঙ্গে পোস্টারে এবার সুনীল মণ্ডলের ছবি, বেসুরো- বার্তা সাংসদের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...