Friday, June 26, 2026

এয়ারটেল পারল না, জিও-ই ২০২১-এ ভারতে 5G পরিষেবা আনতে চলেছে, ঘোষণা আম্বানির

Date:

Share post:

দেশে রিলায়েন্স জিও 5G পরিষেবা শুরু করতে চলেছে। ২০২১-এই শুরু হবে এই পরিষেবা। এমনই ঘোষণা করলেন সংস্থার সিইও মুকেশ আম্বানি। মুকেশ জানিয়ে দিলেন, আগামী বছরেই তাঁর সংস্থা দেশে 5G পরিষেবা শুরু করতে চলেছে। তাঁর আশা, এই পরিষেবা শুরু হলে ‘আত্মনির্ভর’ হওয়ার পথে ভারত আরও এক ধাপ এগোবে।

এদিন ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০’র অধিবেশনে মুকেশ আম্বানির কথায়, “ডিজিটাল যোগাযোগের নিরিখে ভারত আজ বিশ্বের অন্যতম সেরা দেশ। সেই ধারাকে এগিয়ে নিয়ে যেতেই 5G পরিষেবাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার। আমি কথা দিচ্ছি, ২০২১ সালের দ্বিতীয়ার্ধেই জিও এই 5G বিপ্লব শুরু করবে। আর তা করবে দেশীয় প্রযুক্তির সাহায্যে তৈরি নেটওয়ার্ক ও হার্ডওয়্যার ব্যবহার করেই।”

এর আগে একরকমের প্রতিযোগীতাই চলছি জিও এবং এয়ারটেলের মধ্যে, কারা দেশে আগে 5G পরিষেবা আনবে। প্রতিদ্বন্দ্বীকে বাজিমাত করে মুকেশের সংস্থার জয়লাভই স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। কারণ ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল জানিয়েছেন, তাঁরা ভারতে আগামী দু-তিন বছরের মধ্যে 5G পরিষেবা শুরু করার কথা ভাবছেন। সেই সংস্থার চিফ এগজিকিউটিভ গোপাল ভিত্তলের দাবি, খুব তাড়াতাড়ি 5G পরিষেবা শুরু করা কঠিন। খরচ প্রচুর। এর থেকেই স্পষ্ট আম্বানির 5G পরিষেবাই আগে আসছে। তৈরি করতে চলেছে ভারতে ইতিহস।

আরও পড়ুন-ভারত বনধের মাঝেই সন্ধে ৭টায় কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...