Tuesday, April 7, 2026

সংসদে আলোচনা নেই, এখন দফায় দফায় বৈঠক, হাস্যকর, সুখেন্দুশেখর রায়ের কলম

Date:

Share post:

সুখেন্দুশেখর রায়

[জাতীয় মুখপাত্র ও মুখ্য সচেতক, তৃনমূল সংসদীয় দল, রাজ্যসভা]

শুরু হয়েছে কৃষক সংগঠনগুলির ডাকে ঐতিহাসিক ভারত বন্ধ । সমর্থন জানিয়েছে একাধিক বিরোধী দল, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যবসায়িক ও পরিবহণ সংগঠন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষ সমর্থন জানানোয় এই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। সংসদে কোনও আলোচনা না করে গায়ের জোরে কৃষি বিল ও অত্যাবশ্যকীয় আইন সংশোধনী পাশ করানো হয়। আর এখন চলছে দফার পর দফা আলোচনা। হাস্যকর।

এই সমস্ত কালা কানুন প্রত্যাহার করতেই হবে।
অন্নদাতাদের ভাগ্য তাদের নিজেদেরই নিশ্চিত করার অধিকার দিতে হবে। জমিচাষকে আইনের মাধ্যমে করপোরোটাইজ করা যাবে না। কেন্দ্রের ‘বিক্রেতা’ সরকার ২৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের তৈরি স্বদেশী কারখানা ‘বেঙ্গল কেমিক্যাল’-ও রেহাই পায়নি। ৪০০ রেল ষ্টেশন ও রেলের সম্পত্তি প্রথম পর্যায়ে বিক্রি করবে। কয়লা ও অন্যান্য খনি ক্রোনি ক্যাপিটালিস্ট -দের হাতে তুলে দিয়েছে বিক্রেতা মোদি সরকার। আসলে সারা পৃথিবী জুড়েই শুরু হয়েছে প্রাকৃতিক ও সরকারি সম্পদের অবাধ দখল। মোদি সরকার সেই আর্থিক সম্প্রসারণবাদকেই মদত দিচ্ছে । ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী, ভারতের ৭৩ % শতাংশ সম্পদ ১% শতাংশ বিত্তবানের হাতে। তার মানে, ১%-কে সাথ ১% বিকাশ। এবার কৃষক-শ্রমিকদল এগিয়ে এসেছেন বিক্রেতা সরকারের কেনাবেচা বন্ধ করতে।

সবাই মিলে এই লডাইয়ে শামিল হতে হবে। জয় হবেই।

আরও পড়ুন-একই দিনে জোড়া বনধের প্রভাব উত্তরবঙ্গের জনজীবনে

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...