Saturday, April 4, 2026

শিলিগুড়িতে জ্বলল মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি ফ্লেক্স, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

উত্তরবঙ্গে বনধের পক্ষে রাস্তায় নেমে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত ফ্লেক্স ছিঁড়ে রাস্তায় ফেলে জ্বালিয়ে দিল একদল বিজেপি সমর্থক। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ শিলিগুড়ির হিলকার্ট রোডের মহানন্দা সেতু লাগোয়া এয়ারভিউ মোড়ের ঘটনা। অভিযোগ, পুলিশের সামনেই একের পর এক সরকারি ফ্লেক্স ছিঁড়ে জ্বালানো হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে দেখেছে। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) রঞ্জন সরকার খবর পেয়েই ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অভিযোগ করেন, “পুলিশের সামনে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে সেটাই তো ভেবে পাচ্ছি না। ওই ঘটনায় জড়িতদের সকলকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।” তিনি জানান, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন। তিনি এটাও জানান, শিলিগুড়িতে বিপক্ষ দলের পোস্টার, ফ্লেক্স ছেঁড়ার সংস্কৃতি ছিল না এবং এটা বিজেপি আমদানি করেছে।

ঘটনা হল, শিলিগুড়ির রাজনীতিতে বিরোধিতা থাকলেও একে অন্যের উপরে চড়াও হওয়া, মারপিট তো দূরের কথা, পোস্টার, ফ্লেক্স ছেঁড়ার ঘটনা অতীতে ঘটেনি। তাই ওই ঘটনায় শহরবাসীরা অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। কারণ, ঘটনার পরে ক্ষুব্ধ তৃণমূল সমর্থকেরা কয়েকজায়গায় বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেন বলে অভিযোগ। বিজেপির অবিযোগ, তাঁদের কয়েকজন কর্মীকে তৃণমূলের সমর্থেকরা মারধর করেছেন। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ফ্লেক্স ছেঁড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-ভারত বনধ: ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করল যোগীর পুলিশ

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...