Wednesday, April 1, 2026

পিকে-চুনী-রনির পর শিল্ডে এবার “ভারতের মারাদোনা” কৃশানু দে’র নামে ট্রফি

Date:

Share post:

দায়িত্ব নেওয়ার পর থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও একের পর এক অভিনব উদ্যোগ ও চমক দিয়ে যাচ্ছেন রাজ্য ফুটবল সংস্থা শতাব্দী প্রাচীন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায়। আইএসএল, আই লিগ যুগে জৌলুস হারিয়েছে ঐতিহ্যবাহী-ঐতিসাহিক IFA শিল্ড। কিন্তু তার অতীত গৌরব ফিরিয়ে আনতে সদা সচেষ্ট বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব। যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সাংবাদিকও চিত্র সাংবাদিকদের শ্রদ্ধা-সম্মান।

এবার মহামারি আবহে শিল্ড শুরুর আগেই আইএফএ সিদ্ধান্ত নিয়েছিল যে টুর্নামেন্টের সেরা কোচকে দেওয়া হবে কিংবদন্তি কোচ পিকে ব্যানার্জির নামাঙ্কিত ট্রফি। একই ভাবে আর এক কিংবদন্তি ফুটবলার প্রয়াত চুনী গোস্বামীর নামে দেওয়া হবে শিল্ডের সেরা ফুটবলারের পুরস্কার। ভারতীয় ফুটবলের এই দুই কিংবদন্তির সঙ্গে কৃশানু দে-কে সম্মান জানানোর ভাবনা মাথায় আসে আইএফএ সচিব জয়দীপ মুখার্জির। তিনি কথা বলেন কৃশানু দে-র পরিবারের সঙ্গে। তারপরই শিল্ডের সর্বোচ্চ গোলদাতাকে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডারের নামাঙ্কিত পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কৃশানু দে-কে বলা হয় ভারতের মারাদোনা। যিনি ফুটবল রাজপুত্রের মতোই বাঁ-পায়ের জাদুতে এদেশের ফুটবলকে সমৃদ্ধ করে ছিলেন।

তাই যুবভারতী ক্রীড়াঙ্গনে শিল্ড ফাইনালে কৃশানু দে-র পরিবারের সঙ্গে আমন্ত্রণ জানানো হচ্ছে পিকে ব্যানার্জি, চুনী গোস্বামী এবং প্রয়াত চিত্র সাংবাদিক রনি রায়ের (যাঁর নামে ফেয়ার প্লে ট্রফি) পরিবারকেও। তাঁদের হাত দিয়েই তুলে দেওয়া হবে কিংবদন্তিদের নামাঙ্কিত পুরস্কার।

আরও পড়ুন- বনধ উপেক্ষা করে কোচবিহারে আন্দোলন স্বাস্থ্য কর্মীদের

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...