Tuesday, March 31, 2026

পিকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ এবার ময়নাগুড়ির বিধায়কের

Date:

Share post:

এবার পিকের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ তৃনমূল বিধায়কের। ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী বুধবার স্পষ্ট ভাষায় জানালেন, দল যদি হারে তাহলে হারবে প্রশান্ত কুমারের জন্যেই। পিকে এসে লাভ হয়নি, দলের ক্ষতিই হয়েছে। দলীয় বিধায়কের দলের কর্মপদ্ধতি নিয়ে প্রকাশ্য সমালোচনা নিশ্চিতভাবে শাসকদল তৃণমূলকে নতুন করে অস্বস্তিতে ফেলবে।

অনন্ত দেব অধিকারী বুধবার কলকাতায় দাঁড়িয়ে বলেন, উত্তরবঙ্গে দরকার ছিক গণআন্দোলন। কৃষি আইন নিয়ে আন্দোলন। সেটা আমরা করতে পারিনি। তার বদলে ১০হাজার মাস মাইনের কম বয়সীদের পাঠানো হচ্ছে। তারা যে তথ্য দিচ্ছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ফলে ফল ভুগতে হচ্ছে দলকেই।

তাহলে কী দলবদলই ভবিষ্যৎ? ময়নাগুড়ির বিধায়ক অবশ্য পরিষ্কার ভাষায় জানিয়েছেন, এই বয়সে এসে আর নীতিচ্যুত হতে পারব না। অবস্থা অন্যরকম হলে রাজনৈতিক সন্ন্যাসের পথেই যেতে হবে।

আরও পড়ুন- জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...