Saturday, April 4, 2026

ডবল ইঞ্জিনে চলবে গাড়ি, শেষ হবে মমতার জঙ্গলরাজ: নাড্ডা

Date:

Share post:

বাংলায় এসে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভাতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার, ডায়মন্ড হারবারে সভা করেন তিনি। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ-সহ বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা। তাঁদের উপস্থিতিতেই জেপি নাড্ডা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে শেষ হবে তৃণমূল সরকারের প্রতিপত্তি। তিনি কটাক্ষ করে বলেন, “মমতার জঙ্গলরাজ শেষ হবে ২০২১-এ নির্বাচনের মাধ্যমে”।

বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জেপি নাড্ডা বলেন, কেন্দ্রীয় সরকারের জনহিতকর কাজের সুবিধা রাজ্যবাসীকে নিতে দিচ্ছে না রাজ্য সরকার।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডবল ইঞ্জিনে গাড়ি ছুটবে বলে আশা প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর মতে, রাজ্যে বিজেপি সরকার এলে মোদির উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষ।

একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ তোলেন জেপি নাড্ডা। এদিন তাঁর যাত্রাপথে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। শিরাকোলে জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই প্রসঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করেন তিনি।

তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়, এই হামলার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। তৃণমূলের পক্ষ থেকে শান্তিপূর্ণ মিছিল করা হয়েছিল ঠিকই। কিন্তু কনভয় হামলা চালানোর মতো ঘটনা ঘটেনি। ক্ষোভে, কারণে জনরোষের শিকার হয়েছেন তিনি।

তবে, এদিনের সংক্ষিপ্ত সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতির ভাষণে কোনো চমক ছিল না। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্য সরকারকে আক্রমণ করে যে ভাষায় কথা বলেন, তার থেকে আলাদা কিছু শোনা গেল না নাড্ডার ভাষণে। একই কথার চর্বিত-চর্বণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতিও।

আরও পড়ুন-আজ বিকেল ৪-৬ রাজ্যজুড়ে বিক্ষোভ বিজেপির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...