Saturday, April 4, 2026

সামান্য উন্নতি হলেও এখনও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

সামান্য অবস্থার উন্নতি হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড ফের আলোচনায় বসবে। তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে এখন কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমছে। অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৯২ থেকে ৯৫ এর মধ্যে ঘোরাফেরা করছে। গতকাল গভীর রাতে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। চিকিৎসকরা আশাবাদী, যদি তিনি এইভাবে চিকিৎসায় সাড়া দেন তাহলে তাঁকে তাড়াতাড়ি ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হবে।

আরও পড়ুন : বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

আরও পড়ুন : বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে উদ্বেগ: টুইট রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধবাবুর। যদিও তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শরীরে আপাতত কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। স্টেরয়েড দেওয়া হচ্ছে। তাঁকে আপাতত ৩৫% ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বেলার দিকে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে।
গতকাল প্রবল শ্বাসকষ্টের কারণে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...