Wednesday, April 8, 2026

১০ জনের ইস্টবেঙ্গল আটকে দিল জামশেদপুর এফসিকে

Date:

Share post:

অবশেষে এক পয়েন্ট ঘরে তুললো এসসি ইস্টবেঙ্গল। আইএসএল এ চতুর্থ ম‍্যাচে তারা গোলশূন‍্য ড্র করল জামশেদপুর এফসির বিরুদ্ধে। ম‍্যাচের সেরা ইস্টবেঙ্গলের মহম্মদ ইর্শাদ।

ম‍্যাচে এদিন দশ জনে খেলে জামশেদপুরকে বেগ দিল এসসি ইস্টবেঙ্গল। ম‍্যাচের শুরু থেকে এদিন বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে রবি ফাউলারের দল। কারন প্রতিপক্ষ যে জামশেদপুর এফসি। শেষ ম‍্যাচে তারা হারিয়ে দিয়েছিল এটিকে মোহনবাগানকে। তাই বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে সতর্ক হয়ে মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে এদিনও রেফারির ভুল সিদ্ধান্তের স্বীকার হতে হল ইস্টবেঙ্গলকে। ম‍্যাচের ২৪ মিনিটের মাথায় লিংডোকে দুটো হলুদ কার্ডের কারনে রেড কার্ড দেখান রেফারি রাহুল কুমার গুপ্ত। দ্বিতীয় হলুদ কার্ডটি বিনা কারনে দেখানো হয় লিংডোকে। যার ফলে মাঠ ছেড়ে বেরিয়ে যেত হয় লিংডোকে। এরপর দশজনে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। এদিন ১০ জনের ইস্টবেঙ্গল আটকে দেয় ভাল্কিসদের।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে দশজনের ইস্টবেঙ্গল আক্রমনের ঝাঁজ বাড়ায়। কিন্তু হার্টলেদের দূর্গ পার করে গোল করতে ব‍্যর্থ হয় মাঘোমা, পিলকিল্টনরা। ম‍্যাচের ৬১ মিনিটে চোট লাগায় গোলরক্ষক শঙ্কর রায় বসে যান। সেখানে মাঠে আসেন দেবজিৎ মজুমদার। এরপর পাল্টা আক্রমন চালায় জামশেদপুর এফসি। তবে লাল-হলুদের ডিফেন্সের সামনে আটকে যায় জামশেদপুরের আটাকিং লাইনআপ। ম‍্যাচের ইনজুরি টাইমে দুটো হলুদ কার্ড দেখায় রেড কার্ড দেখেন জামশেদপুরের রেনথেলেই।

আইএসএল এর চতুর্থ ম‍্যাচে ফিরে আসার লড়াই দেখাল এসসি ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির সঙ্গে ড্র এর ফলে ৪ ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একাদশ স্থানে রবি ফাউলারের দল। ১৫ তারিখ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন :প্রকাশিত হল ভারত-ইংল‍্যান্ড সিরিজের সূচি

Related articles

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...