Tuesday, March 24, 2026

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, ঘন কুয়াশায় ঢাকছে শহর

Date:

Share post:

নজিরবিহীন কুয়াশা কলকাতায়!

সকাল থেকেই কলকাতা ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। বৃহস্পতিবার দৃশ্যমানতা নেমেছে ২০০ মিটারে। কোথাও আবার ৫০-এর কাছাকাছি। কুয়াশা পরিষ্কার হয়ে আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রী। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রী স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮%।

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকায় সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকছে শহর কলকাতা। আগামী কয়েক দিন এই পরিস্থিতি থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

আগামীকাল দার্জিলিং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। থাকবে মেঘলা আকাশ। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামার সম্ভাবনা।

ঘন কুয়াশা জেরে দৃশ্যমানতা কলকায় ২০০ মিটারে নেমে গিয়েছে। কোথাও ৫০ মিটার এর কাছাকাছি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার দাপট রয়েছে।
বেলা বাড়লে কুয়াশা কেটে গেলেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা এমনটাই থাকবে আরও এক সপ্তাহ।

আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে টাকা চাইলে এফআইআর করুন, বললেন মমতা

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...