Tuesday, March 24, 2026

অভিশপ্ত ২০২০: এবার চলে গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি

Date:

Share post:

প্রয়াত পাওলো রোসি। চলে গেলেন ইতালির প্রাক্তন বিশ্বকাপার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪। আজ, বৃহস্পতিবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮২ সালে জার্মানিকে হারিয়ে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতাও। পাওলো রোসির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রীড়া জগৎ।

জুভেন্তাস ও এসি মিলানে খেলা রসি সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন। ১৯৮২ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। “জুয়া”কাণ্ডে জড়িয়ে নিষেধাজ্ঞা থেকে ফিরে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি ছিল রসির।

১৯৮২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে রসির পারফরম্যান্স চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে “পাবলিতো” নামে খ্যাত রসি অবিস্মরণীয় হয়ে আছেন দ্বিতীয় গ্রুপ পর্বে (কোয়ার্টার ফাইনাল) ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য। টেলে সান্তানার সেই ব্রাজিল বিশ্বকাপ জিততে না পারা সেরা দলগুলোর একটি।

সক্রেটিস, জিকো, জুনিনহো, ফ্যালকাও, এডের, সের্জিনহোদের মতো ‘বল প্লেয়ার’দের নিয়ে গড়া সেই ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি, হ্যাটট্রিক করেছিলেন রসি। বিশ্বকাপের ইতিহাসে এটি সেরা পারফরম্যান্সগুলোর একটি। ইতালিকে সে বছর বিশ্বকাপ জেতানোর পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাও হন রসি। জিতেছিলেন ব্যালন ডি’অরও।

আরও পড়ুন : বার্সেলোনাকে ৩-০ গোলে হারালো জুভেন্তাস, জোড়া গোল রোনাল্ডোর

ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রসি। বুট জোড়া তুলে রাখার পর কাজ করেছেন ফুটবল বিশেষজ্ঞ হিসেবে।

ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় জন্মভূমি ইতালিতেই কাটিয়েছেন রসি। জুভেন্তাসকে দুবার সিরি’আ জেতানোর পাশাপাশি ১৯৮৪ সালে জিতিয়েছেন ইউরোপিয়ান কাপ অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...