Friday, April 3, 2026

নাড্ডার দ্রুত গতির কনভয়ের ধাক্কায় জখম অটোচালক! ক্ষিপ্ত জনতা

Date:

Share post:

ডায়মন্ড হারবারে যাওয়ার পথে নাড্ডার গাড়ি দেখে এত ক্ষিপ্ত হয়ে উঠলেন কেন স্থানীয় মানুষ? বৃহস্পতিবার, এই কথাই যখন আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে, তখনই ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর হাতে এসেছে তিনটি ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তাতে দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক অটোচালক।

তিনি জানান, শিরাকোলের আগের একটি মোড়ে তিনি অটো নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রায় ১০০ কিলোমিটার বেগে সেখান দিয়ে যাচ্ছিল নাড্ডার কনভয়। সেই গাড়ির ধাক্কায় আহত হন স্থানীয় ওই অটোচালক। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। অভিযোগ, স্থানীয়দের ক্ষোভের প্রতিফলিত হয় শিরাকোলে। এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখছে পুলিশ।

আরও পড়ুন-নাড্ডার কনভয়ে হামলা হয়নি, টুইটে দাবি রাজ্য পুলিশের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...