Tuesday, June 23, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র এটিকে মোহনবাগানের

Date:

Share post:

আইএসএলের পঞ্চম ম‍্যাচে এগিয়ে থেকেও ড্র করল এটিকে মোহনবাগান। শুক্রবার তারা ১-১ গোলে ড্র করলো হায়দরাবাদ এফসির সঙ্গে। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন মনভির সিং।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় এটিকে এমবি। শেষ ম‍্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হারতে হয়েছিল বাগান ব্রিগেডকে। তাই এদিন ম‍্যাচের শুরু থেকে আক্রমনাত্মক খেলতে থাকে হাবাসের দল। ম‍্যাচের ২৭ মিনিটে প্রবীর দাসের অসামান‍্য শট বাঁচান হায়দরাবাদের গোলরক্ষক সুব্রত পাল। এরপর পাল্টা আক্রমন চালায় হায়দরাবাদ। তবে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে গোলশুন‍্য থাকে প্রথমার্ধের ম‍্যাচ। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। ম‍্যাচের ৫৪ মিনিটে দুরন্ত গোল করে মনভির সিং। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাগান ব্রিগেড। ম‍্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি পায় হায়দরাবাদ। আর সেই সুযোগ কাজে লাগায় হায়দরাবাদ এফসি। ম‍্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে হায়দরাবাদের হয়ে গোলটি করেন ভিক্টর। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে আক্রমনে গেলেও গোলের সংখ‍্যা বাড়াতে পারেনি রয় কৃষ্ণা, এদু গার্সিয়ারা।

এই ড্র এর ফলে ৫ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান। বুধবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে বাগানের মুখোমুখি এফসি গোয়া।

আরও পড়ুন:ফিট রোহিত, ক’টি টেস্ট খেলতে পারবেন? জেনে নিন

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...