Thursday, May 7, 2026

ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার আরও ৮, সবমিলিয়ে ১৫

Date:

Share post:

ডায়মন্ড হারবার রোডের শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে সব মিলিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ঘটনার পর উস্তি ও ফলতা থানার পুলিশ দু’টি স্বতঃপ্রণোদীত মামলা দায়ের করে। গতকাল, শুক্রবার প্রথমে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। যদিও ধৃতদের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। ফলতা ও উস্তি থানার পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্তরা। তাদের আদালতে তোলা হলে পুলিশি হেফাজত হয়।

ধৃতদের বিরুদ্ধে পুলিশকে হেনস্তা, সরকারি সম্পত্তি ভাঙচুর, জমায়েত ও ভাঙচুর, কর্তব্যরত সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ঘটনার দিনই পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে গতকাল, টুইট করে জানানো হয়েছিল সেভাবে “হামলা” হয়নি। পরিস্থিতি শান্তিপূর্ণ। যদিও সেই টুইটে রাজ্য পুলিশের বার্তা ছিল, এমন কোনও ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই ১৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। আরও কয়েক জনের খোঁজ করছে পুলিশ।

রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছিলেন, এটা রাজ্য সরকার ও তৃণমূলকে কুৎসা করার জন্য এবং পাবলিসিটি পাওয়ার জন্য বিজেপির পরিকল্পনামাফিক ও প্ররোচনামূলক হামলা। তবে কারা জড়িত সে বিষয়ে তদন্ত করা হবে।

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার কর্মসূচিকে কেন্দ্র করে সফর পথে তুলকালাম কাণ্ড ঘটে গতকাল বৃহস্পতিবার। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ গিয়ে পড়েছে দিল্লিতেও। আসরে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বিজেপির দুই নেতাকে ফোন করেন তিনি। মনে করা হচ্ছে, গোটা ঘটনা নিয়েই নাড্ডা-কৈলাসের সঙ্গে কথা বলেছেন মোদি। আজ, শুক্রবার সকালে দিল্লির পিএমও অফিস থেকে মোদির ফোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নাড্ডাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার কাণ্ডের পর রাতেই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়কে বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট দেওয়ার কথা জানানো হয়। অন্যদিকে, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করে রিপোর্ট জানতে চান ধনকড়।

শুক্রবার সকালে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সাম্প্রতিক কালে এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে দিল্লি। তারই মাঝে নাড্ডা ও কৈলাসকে প্রধানমন্ত্রীর ফোনও বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- জমজমাট আইএফএ শিল্ড, কোয়ার্টার ফাইনালে মহামেডান, গোকুলাম

Related articles

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...