Wednesday, June 17, 2026

জমজমাট আইএফএ শিল্ড, কোয়ার্টার ফাইনালে মহামেডান, গোকুলাম

Date:

Share post:

শেষ হল আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের ম‍‍্যাচ। শিল্ডে কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘এ’ থেকে পৌঁছালো মহামেডান স্পোর্টিং, কালীঘাট এমএস। গ্রুপ ‘বি’ থেকে গেল রিয়েল কাশ্মির এবং পিয়ারলেস।

গ্রুপ ‘সি’ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জর্জ টেলিগ্রাফ এবং সার্দান সমিতি। গ্রুপ ‘ডি’ থেকে যায় ইউনাইটেড স্পোর্টস এবং গোকুলাম কেরলা। ১৪ তারিখ আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালের ম‍্যাচ।

১৪ তারিখ কোয়ার্টার ফাইনালে মহামেডানের মুখোমুখি গোকুলাম কেরলা। অপরদিকে রিয়েল কাশ্মিরের মুখোমুখি সার্দান সমিতি। অন‍্য ম‍্যাচে জর্জ টেলিগ্রাফের মুখোমুখি পিয়ারলেস এবং ইউনাইটেড স্পোর্টের মুখোমুখি কালীঘাট এমএস।

আইএফএ শিল্ডের গ্রুপ ‘এ’ ম‍্যাচে এদিন কালীঘাটকে ১-০ গোলে হারালো মহামেডান স্পোর্টিং। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন গনি আহমেদ নিগাম। গ্রুপ ‘বি’ র ম‍্যাচে এরিয়ানের সঙ্গে ১-১ গোলে ড্র করলো পিয়ারলেস। গ্রুপ ‘সি’ র ম‍্যাচে সার্দান সমিতিকে ১-২ গোলে হারালো জর্জ টেলিগ্রাফ। গ্রুপ ‘ডি’ পর্বের ম‍্যাচে বিএসএসকে ৭-২ গোলে হারালো গোকুলাম কেরলা। গোকুলামের হয়ে চার গোল করেন দেনিস।

আরও পড়ুন:অলিম্পিকের জন‍্য প্রস্তুত, বললেন লিয়েন্ডার পেজ

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...