Wednesday, June 17, 2026

রাজীবকে রাখতে আলোচনা চায় তৃণমূল, আগামী সপ্তাহেই বৈঠকের সম্ভাবনা!

Date:

Share post:

কোনও অংশ আলগা রাখতে চাইছে না শাসকদল। সেই কারণে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দ্রুত আলোচনায় বসতে চাইছে তারা।

গত কয়েকদিন ধরে একাধিক অরাজনৈতিক মঞ্চে বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে বনমন্ত্রী রাজীবকে। সরাসরি দলবিরোধী কথা না বললেও তাঁর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা হয়। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে দল।

গত সপ্তাহে রাজীব অভিযোগ করেন, তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না। শুক্রবারই পুরোহিতদের সভায় যোগ দিয়ে বনমন্ত্রী বলেন, “যত মত, তত পথ। যত মত থাকবে, পথও ভিন্ন ভিন্ন হবে”। পরে অবশ্য তিনি বলেন, রাজনৈতিক কারণে তিনি একথা বলেননি। ঠাকুরকে স্মরণ করে বলেছেন।

তবে, অরাজনৈতিক মঞ্চ রাজীবের বক্তব্য গুলিকে গুরুত্ব দিচ্ছে দল। তৃণমূল সূত্রে খবর, প্রকাশ্যে কিছু না বললেও আগামী সপ্তাহেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছে দল।

এদিন সৌগত রায় বলেন, “যাঁরা আমাদের দলে আছেন, তাঁদের আমরা দলে রাখার চেষ্টা করব”। এই মন্তব্যের পর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে। মনে করা হচ্ছে, রাজীবের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব নিয়ে তাঁকে দলে রাখতে চাইবে তৃণমূল। এই কারণেই তাঁর অভিমানের কারণ জানতে আগামী সপ্তাহে আলোচনা হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন- ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার আরও ৮, সবমিলিয়ে ১৫

 

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...