Tuesday, June 23, 2026

ঋষভের ঝড়ো ইনিংসে মাথায় হাত ঋদ্ধির

Date:

Share post:

অস্ট্রেলিয়া (Australia) এ দলের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তার সুবাদেই জাতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নেওয়ার রাস্তা করে ফেললেন তিনি। আর তার জেরেই ভারতীয় (Inadia)দলে প্রথম একাদশে জায়গা করে নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে ঋদ্ধিমান সাহার( Wriddhiman Saha)।

১৭ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। তার আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুরন্ত প‍্যারফমেন্স করেন ঋষভ। ৭৩ বলে ১০৩ রান করেন তিনি। আর এই ঝোড়ো ব‍্যাটিং এর সৌজন্যে গোলাপি বলের দিন রাতের টেস্টে প্রথম একাদশে নিজের অন্তর্ভুক্তি জোরালো আবেদন জানিয়ে রাখলেন পন্থ।

চলতি আইপিএল ব‍্যাট হাতে সেরকম রান পাননি ঋষভ। সেই কারনে ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজে সীমিত ওভারে দল থেকে বাদ দেওয়া হয় তাকে। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ব‍্যাটে আগুন ঝরান পন্থ। অপর দিকে প্রস্তুতি ম‍্যাচে অস্ট্রেলিয়া এ বিরুদ্ধে জ্বলে উঠতে ব‍্যর্থ হন ঋদ্ধিমান সাহা। সিডনির দুই প্রস্তুতি ম‍্যাচের ফর্ম বিচার করলে ঋদ্ধিমান নয়, ঋষভেরই সুযোগ পাওয়ার কথা। এখন দেখার ১৭ তারিখ এডিলেডের গোলাপি বলের টেস্টে কে জায়গা করে নেয় প্রথম একাদশে।

আরও পড়ুন:ইংল‍্যান্ড সফর সূচি নিয়ে অসন্তোষ বাংলা, মুম্বইয়ের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...