Friday, April 3, 2026

‘মমতাকে খুনও করতে পারে বিজেপি’, বিস্ফোরক অভিযোগ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের

Date:

Share post:

এ রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে শোরগোল ফেলা অভিযোগ আনলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)৷

বিস্ফোরক অভিযোগ এনে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, “মমতাকে (Mamata Banerjee) খুনও করতে পারে বিজেপি ( BJP)৷ গণতান্ত্রিক উপায়ে জিততে না পারলে মমতাকে খুন পর্যন্ত করতে পারে বিজেপি”৷ এই অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম৷

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার এক সভামঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েতমন্ত্রীকে অনুষ্ঠানে বলতে শোনা যায়, “ওঁরা মমতাকে খুন করতে পারে। মমতা বাংলার মা! মমতা যদি আমেরিকাও যায়, সেখানেও পায়ে একটা হাওয়াই চপ্পল আর তাঁর পরনে তাঁতের শাড়ি। সংসার করলো না। মানুষের জন্য একটা গোটা জীবন দিয়ে দিলো। তারপরও, মমতাকে নানাভাবে আক্রমণ করতে দিল্লির সরকার আর বিজেপি উঠেপড়ে লেগেছে। আমি অবাক হব না, যদি কোনওদিন শুনি ওরা যদি গণতান্ত্রিকভাবে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করেছে।” সুব্রতবাবু আরও বলেন, “মমতার সঙ্গে ভোটের লড়াইয়ে না পেরে উঠলে, গোপনে লোক দিয়ে খুন করে অন্যের নামে দোষ চাপিয়ে দিতে পারে৷”

আরও পড়ুন-রাজীবের সঙ্গে বৈঠকে পার্থ, রয়েছেন পিকেও, সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...